Login Now

Login with email

Forgot Password

5000mAh ব্যাটারি এবং Mediatek Helio G81 চিপসেট সহ ৩ নভেম্বর বাংলাদেশে লঞ্চ হল Honor Play10 4G স্মার্টফোন, দাম মাত্র ১০,৯৯৯ টাকা

MobileMaya Team
Publish On: Nov 03,2025 05:20 PM
153

5000mAh ব্যাটারি এবং Mediatek Helio G81 চিপসেট সহ ৩ নভেম্বর বাংলাদেশে লঞ্চ হল Honor Play10 4G স্মার্টফোন, দাম মাত্র ১০,৯৯৯ টাকা

HONOUR,তাদের নতুন মডেল Honor Play10 4G স্মার্টফোন, ৩ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টফোনে রয়েছে Mediatek Helio G81 একটি বাজেট-বান্ধব চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার বা সাধারণ গেমস এবং অ্যাপ চালানোর জন্য উন্নত পারফরম্যান্স প্রদান করবে।

ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য Honor Play10 4G স্মার্টফোনে রয়েছে IP52 রেটিং। ফোনটিতে শক্তিশালী 5000 mAh ব্যাটারি এবং10W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এছাড়াও, কম বাজেটের এই ফোনে উন্নত ফিচার ব্যবহার করা হয়েছে, যা খুব সহজেই গ্রাহকদের নজর কাড়বে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার

হাইলাইটস

  • Honor Play10 4G ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি।
  • সাথে থাকছে Mediatek Helio G81 চিপসেট।
  • ফোনটি আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে।

Honor Play10 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor Play10 4G (4GB + 128GB)১০,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Honor Play10 4G ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) এর দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি Ocean Cyan, Starry Purple এবং Midnight Black কালারে রয়েছে। বর্তমানে এই স্মার্টফোন কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাবে।

Honor Play10 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Honor Play10 4G স্মার্টফোনে 6.74 ইঞ্চির TFT LCD ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত। বর্তমানে ফোনটি 4GB র‍্যাম ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।


Honor Play10 4G ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটিংসে এক্সপোজার কম্পেন্সেশন এবং ISO কন্ট্রোল সাপোর্ট করে। পাশাপাশি ফোনের সামনে থাকছে 5 MP ফ্রন্ট ক্যামেরা। ধুলাবালি ও পানি প্রতিরোধ করার জন্য ফোনটিতে রয়েছে IP52 রেটিং।

Honor Play10 4G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ফেস আনলক সাপোর্ট করে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15।

সোর্সঃ এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের লঞ্চ হতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে Vivo। ফোনটিতে Media...

new-img

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অ...

new-img

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Oppo Find N6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়...

new-img

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

Helio তাদের নতুন মডেল Helio 22 4G স্মার্টফোন গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। বাজেট অনুযায়ী ফোনের ডিজাইন বেশ আধুনিক...

Discussions