Login Now

Login with email

Forgot Password

প্রথমবারের মতো বাংলাদেশে স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে অনার

MobileMaya Team
Publish On: Nov 17,2025 01:24 PM
153

প্রথমবারের মতো বাংলাদেশে স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে অনার

গত ১৬ নভেম্বর রোজ রবিবার, বাংলাদেশের পক্ষ থেকে অনার জানিয়েছে, চীনা স্মার্টফোন নির্মাতা অনার এখন বাংলাদেশে স্থানীয়ভাবে ফোন তৈরির জন্য একটি নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে। আর সে কারণে প্রতিষ্ঠানটি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। নতুন কারখানার মাধ্যমে দেশি সক্ষমতা বাড়ানো হবে এবং গ্রাহকদের জন্য উন্নত স্মার্টফোন প্রযুক্তি সহজলভ্য হবে।

অংশীদারিত্ব দেশের প্রযুক্তি খাতে নতুন একটি অধ্যায়ে তৈরির জন্য অনারের সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝাও এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম চুক্তিপত্রে সই করেছেন। জানা গেছে, কারখানাটি কালিয়াকৈরের স্মার্ট হাইটেক পার্কে স্থাপিত হবে এবং দেশের কারখানায় তৈরি হওয়া সব প্রযুক্তিতে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে।

জর্জ ঝাও বলেছেন, বাংলাদেশের বাজার খুবই সম্ভাবনাময় এবং দ্রুতবর্ধনশীল। ফলে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দেশেই যন্ত্র উৎপাদন করে অনারের বৈশ্বিক এআই উদ্ভাবন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

অনারের লক্ষ্যপূরণের অংশীদার হতে পেরে আমরা গর্বিত বলে জানিয়েছে মো. জহিরুল ইসলাম। এই উৎপাদন সুবিধা বাংলাদেশের নতুন সুযোগ সৃষ্টি করবে, স্থানীয় সক্ষমতাকে আরও মজবুত করে তুলবে এবং দেশের প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখবে। তাই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশেই বিশ্বমানের পণ্য তৈরি করার অপেক্ষায় রয়েছি।

অনার ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। তার পর থেকেই দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে অনার। অনারের বৈশ্বিক লক্ষ্য, অনার আলফা প্ল্যান হলো প্রযুক্তিগত উৎকর্ষ, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং বিশ্বজুড়ে সব ক্রেতার জন্য নতুন সুযোগ তৈরি করা। তাই বাংলাদেশে নতুন কারখানা স্থাপন অনারের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে।

সোর্স: অনার

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Hot 70 4G স্মার্টফোন আকর্ষণীয় ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে Infinix Hot 70 4G স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানি ফোনটির বিভিন্ন তথ্য ও ডিজাইন সম্পর্কিত টিজার তা...

new-img

Honor 600 Series চমৎকার ডিজাইন নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসছে

খুব শীঘ্রই Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানি তাদের ফেসবুক পেজে ফোনটির একটি ভিডিও পোস্ট করেছে। ভিডি...

new-img

Motorola Edge 70 Pro স্মার্টফোন Dimensity 8500 Extreme প্রসেসর ও 6500mAh বড় ব্যাটারি সহ ২২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

Motorola তাদের নতুন মডেল Motorola Edge 70 Pro স্মার্টফোন ২২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6500...

new-img

Oppo Find X9s Pro স্মার্টফোন ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Dimensity 9500 প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9s Pro স্মার্টফোন। বাংলাদেশে ফোনটি লঞ্চের কোন ঘোষণা পাওয়া য...

Discussions