Login Now

Login with email

Forgot Password

HONOR 600 স্মার্টফোন 200MP AI রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৩ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Apr 20,2026 09:38 PM
153

HONOR 600 স্মার্টফোন 200MP AI রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৩ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হবে

আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে HONOR তাদের নতুন মডেল HONOR 600স্মার্টফোন গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। কোম্পানির অফিশিয়াল সাইট থেকে জানা গেছে, ফোনটিতে ব্যবহার করা হবে IP69/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখবে এবং ২ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করার সুবিধা দেবে।

HONOR 600 স্মার্টফোনে ব্যবহার করা হবে Snapdragon 7 প্রসেসর, যা মাঝারি গেম, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফটোগ্রাফি প্রেমীদের নজর কাড়তে ফোনটিতে OIS সমর্থিত 200MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হবে।

হাইলাইটস

  • HONOR 600 ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে।
  • পাশাপাশি থাকবে Qualcomm Snapdragon 7 প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হবে 200MP AI রেয়ার ক্যামেরা।

HONOR 600 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
HONOR 600 (8GB+256GB)৪০,০০০ টাকা

চমৎকার ক্যামেরা এবং উন্নত মানের ফিচার নিয়ে HONOR 600 স্মার্টফোন গ্লোবাল বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি Black, Golden White এবং Orange কালারে বাজারে আসবে।

HONOR 600 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, HONOR 600 স্মার্টফোনে OIS সমর্থিত 200MP AI প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাতে থাকবে AI One-Tap Camera Button, AI Video Effects & Templates এবং AI Night Photography ফিচার, যার মাধ্যমে এক ক্লিকে সহজেই ছবি তোলা বা ভিডিও করা যাবে, বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে সুন্দর ভিডিও তৈরি করা সম্ভব হবে এবং কম আলোতেও পরিষ্কার ও ভালো মানের ছবি পাওয়া যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে ব্যবহার করা হবে 50MP ফ্রন্ট ক্যামেরা।


ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 8000 nits পিক ব্রাইটনেস সমর্থিত ডিসপ্লে দেওয়া হবে, যার ফলে রোদে বা খুব উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে দেওয়া হবে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জং।

HONOR 600 স্মার্টফোনে ব্যবহার করা হবে Snapdragon 7 প্রসেসর। এটি মাঝারি গেম, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে থাকবে IP69/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখবে এবং ২ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করার সুবিধা দেবে।

ফোনটিতে যুক্ত করা হবে AI Image to Video 2.0 ফিচার। এটি  আপনার সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও—তে রূপান্তর করতে সাহায্য করবে। পাশাপাশে ফোনটিতে থাকবে HONOR AI ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। ফোনটির ওজন 190 গ্রাম এবং থিকনেস মাত্র 7.8mm স্লিম।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions