Login Now

Login with email

Forgot Password

Honor 600 স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

MobileMaya Team
Publish On: May 24,2026 09:44 PM
153

Honor 600 স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Honor 600 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা দৈনন্দিন কাজ বা মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে।

Honor 600 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা, যা ফটোগ্রাফি প্রেমীদের খুব সহজেই নজর কাড়বে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে অফিশিয়াল দাম।

 হাইলাইটস

  • Honor 600 স্মার্টফোনে 200MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে 8000 nits ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর।

Honor 600 ফোনের দাম ও ভ্যারিয়েন্

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor 600 (8GB+256GB)৬৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Honor 600 (12GB+256GB)৬৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Honor 600 স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ)-এর দাম ৬৪,৯৯৯ টাকা এবং (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Golden White, Black এবং Orange। ফোনটির প্রি-অর্ডার ৮ মে থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১৫ মে পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকরা উপহার হিসেবে পাবেন একটি বিলাসবহুল ভ্রমণ স্যুটকেস। প্রি-অর্ডার শেষ হওয়ার পর ১৬ মে থেকে ফোনটি বাজারে বিক্রি শুরু হবে।

Honor 600 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Honor 600 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 8000 nits পিক ব্রাইটনেস এবং (1264x2728 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Mohs level 4 প্রটেকশন, যা সাধারণ স্ক্র্যাচ বা হালকা ক্ষতি থেকে ডিসপ্লেকে রক্ষা করতে সাহায্য করে।

ফোনটিতে যুক্ত করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.8 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ বা মাঝারি মানের গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.9 অ্যাপারচারের 200MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে রয়েছে AI Night Mode, AI Portrait Enhancement এবং AI Scene Recognition ফিচার রয়েছে, যার মাধ্যমে ভিডিও এবং ছবির মানকে আরও উন্নত করা সম্ভব হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K@60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের IP68/IP69K রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভীর পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়।

ফোনটিতে যুক্ত আছে AI Image to Video 2.0 ফিচার, যার মাধ্যমে সাধারণ ছবি সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করা যায়। পাশাপাশি রয়েছে HONOR AI ফিচার। এটি দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং স্মার্টভাবে সম্পন্ন করতে পারে।ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, USB চার্জিং এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions