Login Now

Login with email

Forgot Password

Honor 600 Pro স্মার্টফোন Snapdragon 8 Elite প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: May 24,2026 04:16 PM
153

Honor 600 Pro স্মার্টফোন Snapdragon 8 Elite প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Honor তাদের নতুন মডেল Honor 600 Pro স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 8000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যা স্ক্রলিং, গেম খেলা এবং ভিডিও দেখার সময় খুবই স্মুথ ও উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

Honor 600 Pro স্মার্টফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর, যা মাল্টিটাস্কিং, হেভি গেমিং এবং ভারী অ্যাপ ব্যবহারের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি সম্পূর্ণ ধুলোবালি এবং পানি প্রতিরোধের জন্য ফোনটিতে উচ্চ মানের IP68/IP69K ব্যবহার করা হয়েছে।

 হাইলাইটস

  • Honor 600 Pro স্মার্টফোনে রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর।
  • পাশাপাশি থাকছে 8000 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা। 

Honor 600 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor 600 (12GB+256GB)৯৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, শক্তিশালী ফিচার নিয়ে Honor 600 Pro স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Golden White, Black এবং Orange। ফোনটির প্রি-অর্ডার ৮ মে থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১৫ মে পর্যন্ত। প্রি-অর্ডার করা গ্রাহকরা উপহার হিসেবে একটি বিলাসবহুল ট্রাভেল স্যুটকেস এবং একটি HONOR Choice Watch 2i Pro পাবেন। প্রি-অর্ডার শেষ হওয়ার পর ১৬ মে থেকে ফোনটি বাজারে বিক্রি শুরু হবে।

Honor 600 Pro ফোনের স্পেসিফিকেশন

Honor 600 Pro স্মার্টফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.53 GHz থেকে 4.47 GHz পর্যন্ত, যা মাল্টিটাস্কিং, হেভি গেমিং এবং ভারী অ্যাপ ব্যবহারের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 8000 nits পিক ব্রাইটনেস, (1264x2728 পিক্সেল) রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Mohs level 4 প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে সাধারণ স্ক্র্যাচ বা হালকা ক্ষতি থেকে ডিসপ্লেকে রক্ষা করতে সাহায্য করে।


ফটোগ্রাফি প্রেমীদের আকর্ষণ বাড়াতে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ f/1.9 অ্যাপারচারের 200MP OIS প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে AI Scene Detection, AI Portrait Mode এবং AI Night Mode সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যার মাধ্যমে ক্যামেরা নিজে থেকেই বুঝে নেয় কিভাবে ছবি তুললে সবচেয়ে সুন্দর হবে এবং অনেক এডিটিং কাজও অটোমেটিক করে দেয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। উভয় ক্যামেরা দিয়ে উন্নত মানের ছবি তোলা যায় এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকড করা সম্ভব হয়।

ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 27W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0, USB চার্জিং, 5G নেটওয়ার্ক এবং NFC সাপোর্ট করে।

Honor 600 Pro স্মার্টফোনে যুক্ত আছে AI Image to Video 2.0 ও HONOR AI ফিচার, যার মাধ্যমে সাধারণ ছবি সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করা যায় এবং দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ, দ্রুত ও স্মার্টভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়া ফোনটিতে রয়েছে উচ্চ মানের IP68/IP69K রেটিং, যা সম্পূর্ণ ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটি ভিজিয়ে রাখার সুবিধা দেয়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6c স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট নিয়ে ১০ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

গত ১০ মে ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo A6c স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটি ফ্ল্যাগশিপ ফোনের মতো লুকে ডি...

new-img

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C100i স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট...

new-img

Honor 600 স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং উন্নত মানের ফিচার নিয়ে ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Honor 600 স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 4...

new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

Discussions