Login Now

Login with email

Forgot Password

HONOR 600 Pro স্মার্টফোন ২৩ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হবে : সাথে থাকবে 200MP AI রেয়ার ক্যামেরা এবং Snapdragon 8 Elite প্রসেসর

MobileMaya Team
Publish On: Apr 20,2026 09:36 PM
153

HONOR 600 Pro স্মার্টফোন ২৩ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হবে : সাথে থাকবে 200MP AI রেয়ার ক্যামেরা এবং Snapdragon 8 Elite প্রসেসর

শক্তিশালী ফিচার নিয়ে HONOR 600 Pro স্মার্টফোন আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। ফোনটিতে থাকবে Snapdragon 8 Elite প্রসেসর, যা উচ্চগতির পারফরম্যান্স, উন্নত গ্রাফিক্স ক্ষমতা এবং শক্তিশালী AI প্রসেসিং নিশ্চিত করবে।

HONOR 600 Pro স্মার্টফোনে ব্যবহার করা হবে OIS সমর্থিত 200MP AI রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফি প্রেমীদের নজর কাড়বে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং।

হাইলাইটস

  • HONOR 600 Pro ফোনে থাকবে 200MP AI রেয়ার ক্যামেরা।
  • পাশাপাশি শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে 7000mAh বড় ব্যাটারি।

HONOR 600 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
HONOR 600 Pro (12GB+512GB)৯০,০০০ টাকা

শক্তিশালী ফিচার নিয়ে HONOR 600 Pro স্মার্টফোন গ্লোবাল বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। ফোনটির দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে। ফোনটি Black, Golden White এবং Orange কালারে বাজারে আসবে।

HONOR 600 Pro ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, HONOR 600 Pro স্মার্টফোনে ব্যবহার করা হবে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর, যা গেম খেলা, একসাথে অনেক অ্যাপ ব্যবহার করা এবং দৈনন্দিন কাজের সময় খুব স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। পাশাপাশি ফোনটিতে যুক্ত থাকবে AI Image to Video 2.0 ফিচার। এটি আপনার সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও—তে রূপান্তর করতে সাহায্য করবে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত 200MP AI প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ব্যবহার করা হবে। এই ক্যামেরাতে থাকবে AI One-Tap Camera Button, AI Video Effects & Templates এবং AI Night Photography ফিচার, যার মাধ্যমে খুব সহজে এক ট্যাপে ছবি বা ভিডিও তোলা সম্ভব হবে, বিভিন্ন ইফেক্ট দিয়ে আকর্ষণীয় ভিডিও বানানো যাবে এবং কম আলোতেও পরিষ্কার ও ভালো ছবি পাওয়া যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।


ফোনটিতে ব্যবহার করা হবে 120Hz রিফ্রেশ রেট এবং 8000nits পিক ব্রাইটনেস সমর্থিত ডিসপ্লে, যার ফলে রোদে বা খুব উজ্জ্বল আলোতেও স্ক্রিনে ছবি, ভিডিও ও লেখা খুবই স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 27W রিভার্স চার্জং দেওয়া হবে।

ফোনটিতে থাকবে IP69/IP69K রেটিং, যা ভারী ধুলো ও ময়লা থেকে ফোনকে সুরক্ষিত রাখবে এবং ২ মিটার গভীর পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করার সুবিধা দেবে। পাশাপাশি এই ফোনে যুক্ত করা হবে HONOR AI ফিচার। এটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions