Login Now

Login with email

Forgot Password

Honor 500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস হয়েছে: জেনে নিন ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন

MobileMaya Team
Publish On: Nov 18,2025 01:17 PM
153

Honor 500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস হয়েছে: জেনে নিন ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন

অনার তাদের নতুন মডেল, Honor 500 সিরিজ আগামী 24 নভেম্বর 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করবে বলে জানা গেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ডিজাইন। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসবে Honor 500 এবং Honor 500 Pro। 

জানা গেছে, নতুন Honor 500 এবং Honor 500 Pro স্মার্টফোনে থাকবে 200MP রেয়ার ক্যামেরা। পাশাপাশি যুক্ত করবে Phantom Engine 3.0, যার মাধ্যমে ব্যবহারকারীরা দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারবে। চলুন এবার জেনে নেওয়া যাক সিরিজটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত ।    

হাইলাইটস

  • Honor 500 সিরিজে 200 MP রেয়ার ক্যামেরা দেওয়া হবে।
  • এই সিরিজের দুইটি ফোনেই থাকবে শক্তিশালী 8000mAh ব্যাটারি । 
  • পাশাপাশি 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে।

Honor 500 সিরিজের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Honor 500 (12GB+256GB)৬৫,০০০ টাকা
Honor 500 Pro (12GB+256GB)৮০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Honor 500 সিরিজটি 12GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনে আসবে। যদিও দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, Honor 500 ফোনের দাম ৬৫,০০০ টাকা এবং Honor 500 Pro ফোনটির আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। এই সিরিজের ফোনগুলো  Black, Silver, Blue এবং Pink কালারে লঞ্চ হবে।

Honor 500 ফোনের স্পেসিফিকেশন

জানা গেছে, Honor 500 ফোনে 120Hz রিফ্রেশ সাপোর্টেড 6.5 ইঞ্চির Oled ডিসপ্লে যোগ করবে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 Octa-core প্রসেসর দেওয়া হবে। নতুন এই ফোনে থাকবে IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে সবচেয়ে শক্তিশালী 200MP রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটি ছবি এবং উচ্চমানের ভিডিও রেকর্ড করতে পারবে। পাশাপাশি ফোনটির সামনে ব্যবহার করা হবে 50MP ফ্রন্ট ক্যামেরা। দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করার জন্য এই ফোনে থাকবে Phantom Engine 3.0 । 

ফোনটিতে 8000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং দেওয়া হবে। জানা গেছে, নতুন এই ফোন 12GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। ফোনটি MagicOS 10  নির্ভর Android 16 অপারেটিং সিস্টেম চলতে পারে। 

Honor 500 Pro ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor 500 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের রেয়ারে শক্তিশালী 200MP ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফাররা হাই-কোয়ালিটি ছবি এবং উচ্চমানের ভিডিও রেকর্ড করতে পারবে। পাশাপাশি ফোনটির সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা।

Honor 500 Pro স্মার্টফোনে 120Hz রিফ্রেশ সাপোর্টেড 6.5 ইঞ্চির Oled ডিসপ্লে ব্যবহার করা হবে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 8 Elite Octa-core প্রসেসর প্রসেসর। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে IP69 রেটিং সাপোর্ট করবে।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 8000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। নতুন মডেলের এই ফোনটিতে Phantom Engine 3.0 যুক্ত করা হবে, ফলে ব্যবহারকারীরা দারুণ গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারবে। ফোনটি MagicOS 10 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions