Login Now

Login with email

Forgot Password

Helio 15 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং Mediatek Helio G81 Ultra প্রসেসর সহ আজ 4 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 05,2025 12:49 AM
153

Helio 15 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং Mediatek Helio G81 Ultra প্রসেসর সহ আজ 4 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে

Helio-এর আসন্ন মডেল Helio 15 4G স্মার্টফোন আজ 4 ডিসেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, এই ফোনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি, যার মধ্যে অন্যতম হলো 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। এর ফলে ব্যবহারকারীরা পাবেন আরও স্মুথ এবং ফ্লুইড ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

Helio 15 4G স্মার্টফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে শক্তিশালী Mediatek Helio G81 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত। জেনে নিন ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন। 

হাইলাইটস

  • Helio 15 4G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • এই ফোনে রয়েছে Mediatek Helio G81 Ultra প্রসেসর। 

Helio 15 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Helio 15 4G (4GB +128GB)১০,৪৯৯ টাকা (অফিশিয়াল)

Helio -এর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন Helio 15 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Earth Green, Supernova Ash এবং Metallic Gold। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।   

Helio 15 4G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন মডেলের Helio 15 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (720x1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। স্মুথ পারফরম্যান্স প্রদানের জন্য ফোনটিতে শক্তিশালী Mediatek Helio G81 Ultra প্রসেসর ব্যবহার করা হয়েছে। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh দেওয়া হয়েছে, চার্জ করার জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির রেয়ারে রয়েছে 13MP ডুয়েল AI প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করার জন্য ফোনটিতে IP54 রেটিং ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions