Login Now

Login with email

Forgot Password

গ্রামীণফোন চালু করল ওয়াই–ফাই কলিং প্রযুক্তি

MobileMaya Team
Publish On: Jan 04,2026 02:03 PM
153

গ্রামীণফোন চালু করল ওয়াই–ফাই কলিং প্রযুক্তি

বাংলাদেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবার ভয়েস ওভার ওয়াই–ফাই (ভিওওয়াই–ফাই) প্রযুক্তির মাধ্যমে চালু করেছে ওয়াই–ফাই কলিং সেবা। বর্তমানে এই সেবা দেশের ডিজিটাল সংযোগের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

ওয়াই–ফাই কলিং সেবা চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও মানসম্পন্ন ভয়েস ও কলিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। গতকাল শনিবার গ্রামীণফোনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দিষ্ট ওয়াই–ফাই নেটওয়ার্কেও গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে আইএসপি অংশীদার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভ্যাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড এবং এমআইমি ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। কলের মান আরও উন্নত করার লক্ষ্যে ডিজাইন করা এই সেবা কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের জন্য নির্বিঘ্ন কলিং অভিজ্ঞতা প্রদান করবে।

গ্রাহকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোন ধারাবাহিকভাবে উদ্ভাবন ও নতুন ডিজিটাল সেবা নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম। সেই ধারাবাহিকতায় ওয়াই–ফাই কলিং সেবা চালু করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকরা এখন ওয়াই–ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চমানের ভয়েস কলিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আনইনস্টল করার পরও ফিরে আসছে ম্যালওয়্যার, কীভাবে ফোন সুরক্ষিত রাখবেন?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে নতুন এক ম্যালওয়্যার। সাধারণত কোনো ক্ষতিকর অ্যাপ বুঝতে পারলে আমরা সেটি আনইনস্টল করে নিশ...

new-img

ChatGPT 5.5 Launch: নতুন এই আপডেটে থাকছে যেসব সুবিধা

সম্প্রীতি ২০২২ সালের নভেম্বর থেকে ChatGPT সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হওয়ার পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অন্যান্য AI টুলের সঙ্গে মিলিয়ে এটি মানুষ...

new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

Discussions