Login Now

Login with email

Forgot Password

গ্রামীণফোনের করপোরেট ব্যবহারকারীরা স্টারলিংকের সেবা পেতে যাচ্ছে

MobileMaya Team
Publish On: Nov 20,2025 11:57 PM
153

গ্রামীণফোনের করপোরেট ব্যবহারকারীরা স্টারলিংকের সেবা পেতে যাচ্ছে

গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণফোন তাদের করপোরেট অর্থাৎ বি-টু-বি ব্যবহারকারীদের জন্য স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও গ্রামীণফোন একটি চুক্তি স্বাক্ষর করেছে।

গ্রামীণফোন জানিয়েছে, যেসব এলাকাই সব সময় নেটওয়ার্ক পাওয়া কঠিন হয় এবং যেখানে স্থলভিত্তিক অবকাঠামো এখনো দুর্বল আছে তাদের জন্য এই সেবাটি চালু করা হয়েছে। ফলে গ্রামীণফোনের বি-টু-বি ব্যবহারকারীরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নির্বিঘ্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা পাবে। 

স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বি-টু-বি ব্যবহারকারীরা দুর্গম এলাকায় আরও সহজে কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ তাদের কাজের দক্ষতা আরো বাড়াতে সাহায্য করবে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইমাদুর রহমান জানিয়েছে, গ্রামীণফোনের এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা বাড়ানোর অংশীদার হয়ে দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করা সম্ভব হবে।

ফাইবার কেটে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক সমস্যার সময় স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ নির্ভরযোগ্য ব্যাকআপ হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

সোর্সঃ গ্রামীণফোন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions