Login Now

Login with email

Forgot Password

কর্মজগতকে আধুনিক করতে জেমিনি এন্টারপ্রাইজ আনছে গুগল

MobileMaya Team
Publish On: Oct 18,2025 03:02 PM
153

কর্মজগতকে আধুনিক করতে জেমিনি এন্টারপ্রাইজ আনছে গুগল

কর্মক্ষেত্রে গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং দৈনন্দিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করার জন্য গতঅক্টোবর গুগল জেমিনি এন্টারপ্রাইজ নামে একটি নতুন AI প্ল্যাটফর্ম চালু করেছে। যেকোনো কাজ দ্রুত এবং সঠিক ভাবে সম্পাদন করার জন্য এতে ব্যবহার হয়েছে গুগলের উন্নত এআই মডেল।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, জেমিনি এন্টারপ্রাইজে একটি নো কোড ওয়ার্ক বেঞ্চ আছে, যা ব্যবহারকারীদের প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই নিজস্ব কাজের ধারা বা ওয়ার্কফ্লো তৈরি করতে সাহায্য করে। ফলে প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই জেমিনি এন্টারপ্রাইজের মাধ্যমে বিপণন, বিক্রয়, প্রকৌশল, মানবসম্পদ এবং অর্থ বিভাগের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পূর্ণ করা যাবে।

এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো কর্মীদের সংস্থাগত ডেটা, ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশনের সাথে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ানো। যাতে কাজের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়।

আরও পড়ুন: পিসির জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনছে গুগল

গুগল আরো জানিয়েছে, জেমিনি এন্টারপ্রাইজ গুগল ওয়ার্কস্পেস, সেলসফোর্স, মাইক্রোসফট ৩৬৫, শেয়ারপয়েন্ট ও এসএপির মতো জনপ্রিয় ব্যবসায়িক সফটওয়্যারের সঙ্গে যুক্ত করা যাবে। তবে জেমিনি এন্টারপ্রাইজের স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে ২১ থেকে ৩০ ডলার খরচ হবে।

বর্তমানে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান এআই ব্যবহারের দিক থেকে উন্নত পর্যায়ে রয়েছে। এমআইটির এক গবেষণায় বলা হয়েছে, ৩০০টির বেশি প্রতিষ্ঠান জেনারেটিভ এআইতে অনেক টাকা বিনিয়োগ করলেও প্রত্যাশিত ফল পায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই বিশাল বাজার নিজেদের দখলে রাখতে জেমিনি এন্টারপ্রাইজ চালু করছে গুগল ।

সোর্স: গুগল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions