Login Now

Login with email

Forgot Password

বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা: একই দামে পাবেন ৩ গুণ বেশি ইন্টারনেট গতি

MobileMaya Team
Publish On: Jan 12,2026 06:47 PM
153

বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা: একই দামে পাবেন ৩ গুণ বেশি ইন্টারনেট গতি

গ্রাহকদের জন্য আরও উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক সাবস্ক্রিপশন ফিঅপরিবর্তিত রেখে বিটিসিএলের বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

গত রবিবার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন প্যাকেজ অনুযায়ী, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস সুলভ-৫ ইন্টারনেট প্যাকেজটি পরিবর্তন হয়ে এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে । একইভাবে, ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি আপগ্রেড হয়ে ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাস গ্রাহকদের জন্য একই মূল্যের ১৫ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ৫০ এমবিপিএস করা হয়েছে।

এছাড়া, ৮০০ টাকার ১৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজটি এখন থেকে ৫০ এমবিপিএস গতিতে সেবা প্রদান করবে। একইভাবে, ১ হাজার ৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি আপগ্রেড হয়ে ১০০ এমবিপিএস এবং ১ হাজার ১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজটি ১২০ এমবিপিএস গতিতে ব্যবহার করা যাবে।

উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। ১ হাজার ৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএস, ১ হাজার ৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজটি ১৫০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস গতিতে সেবা প্রদান করবে।

নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা আগের মতোই একই খরচে আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবে এবং বাড়তি ইন্টারনেট গতি অনলাইন শিক্ষা, অফিসের কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন সুবিধা ও গতি যুক্ত করবে বলে জানিয়েছে বিটিসিএল।

বিটিসিএল আরও জানান, গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions