Login Now

Login with email

Forgot Password

২০২৬ সালের শুরুতে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটজিপিটির ( ChatGPT) সেবা বন্ধ হতে যাচ্ছে

MobileMaya Team
Publish On: Nov 15,2025 07:16 PM
153

২০২৬ সালের শুরুতে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটজিপিটির ( ChatGPT) সেবা বন্ধ হতে যাচ্ছে

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইতে ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে সাধারণ উদ্দেশ্যের এআই চ্যাটবট সেবা বন্ধ হবে। মেটার নতুন নীতিমালার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে।  

চ্যাটজিপিটির সেবা বন্ধ হলে হোয়াটসঅ্যাপে শুধু গ্রাহকসেবা বা ব্যবসায়িক সহায়তার জন্য তৈরি বিশেষ এআই টুলগুলোই চালু থাকবে। তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ChatGPT ব্যবহার করা বিপুল সংখ্যক ব্যবহারকারীকে আগামী বছর থেকে অন্য বিকল্প মাধ্যম ব্যবহার করতে হবে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে ChatGPT ব্যবহার করছে। তাই ব্যবহারকারীদের পুরোনো চ্যাট সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠানটি একটি সহজ চ্যাট ব্যাকআপ পদ্ধতি চালু করেছে বলে জানিয়েছে ওপেনএআই।

মেটা জানিয়েছে, এসব চ্যাটবট ব্যবহারের কারণে বার্তা আদান–প্রদানের পরিমাণ খুব বেড়ে গেছে, ফলে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এতে পুরো সিস্টেম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। এই উদ্দেশ্যে ওপেনএআই বলেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবা চালিয়ে যেতে চাইলেও মেটার নতুন নীতিমালার কারণে তা আর সম্ভব হবেনা। তবে আমরা চাই ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তনের প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ ও পরিষ্কার হোক। 

যদিও হোয়াটসঅ্যাপে ChatGPT–এর চ্যাট হিস্ট্রি সরাসরি এক্সপোর্ট করার কোন সুযোগ নেই। তবে ওপেনএআই এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বরকে ChatGPT অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে পুরোনো চ্যাট হিস্ট্রি নিরাপদভাবে সংরক্ষণ করতে পারবে।

হোয়াটসঅ্যাপে সেবা বন্ধ হলেও বার্তাগুলো ChatGPT অ্যাপে দেখা যাবে। এজন্য প্রথমে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড, আইওএস বা কম্পিউটারের জন্য ChatGPT অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে,যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আগের তথ্য ব্যবহার করে সাইন ইন করবেন। 

তারপর হোয়াটসঅ্যাপে ChatGPT-এর অফিসিয়াল প্রোফাইলে গিয়ে দেওয়া লিংকে প্রবেশ করলে, লিংকের মাধ্যমে ব্যবহারকারীর ফোন নম্বর ChatGPT অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তারপর সংযোগ সম্পন্ন হলে, হোয়াটসঅ্যাপে থাকা আগের চ্যাট স্বয়ংক্রিয়ভাবে ChatGPT অ্যাপের ইতিহাসে সংরক্ষিত হবে এবং পরবর্তীতে তা সহজেই দেখা যাবে।

তবে ChatGPT-এর নিজস্ব অ্যাপ ও ওয়েব সংস্করণ আগের মতোই ব্যবহার করা যাবে এবং সেখানে ভয়েস চ্যাট, ফাইল আপলোড, ছবি তৈরি এবং অন্যান্য সুবিধা আগের মতোই উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions