Login Now

Login with email

Forgot Password

অ্যাপল iOS 26.2 প্রকাশ করেছে: কি কি ফিচার থাকছে নতুন এই আপডেটে

MobileMaya Team
Publish On: Dec 15,2025 05:48 PM
153

অ্যাপল iOS 26.2 প্রকাশ করেছে: কি কি ফিচার থাকছে নতুন এই আপডেটে

সম্প্রতি অ্যাপল iOS 26.2 আপডেট প্রকাশ করেছে, যেখানে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নতুন ও প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে। এই আপডেটের মূল লক্ষ্য হলো দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ, স্মার্ট এবং নিরাপদ করে তোলা।

iOS 26.2 আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো রিমাইন্ডারের সঙ্গে অ্যালার্ম যুক্ত করার সুবিধা। এখন কোনো রিমাইন্ডার নির্ধারিত সময়ে পৌঁছালে শুধু নোটিফিকেশন নয়, অ্যালার্মও চালু করা যাবে। ফলে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়ার সম্ভাবনাও কমবে।

এই আপডেটের মাধ্যমে লক স্ক্রিন কাস্টমাইজেশনের দিকেও ভালো উন্নতি আনা হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে লক স্ক্রিনে সময় দেখানো বা লেখার স্বচ্ছতা নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবে, ফলে লক স্ক্রিন আরও পরিষ্কার ও দৃষ্টিনন্দন দেখাবে।

পাশাপাশি এয়ারড্রপ ফিচারকে আরও উন্নত করা হয়েছে, তাই এখন ফাইল শেয়ার করা আগের তুলনায় দ্রুত ও নির্ভরযোগ্য হবে এবং বড় ফাইল পাঠানোর সময় সংযোগ কেটে যাওয়ার সমস্যাও আগের চেয়ে অনেক কম দেখা যাবে।

পডকাস্টস অ্যাপেও নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যার ফলে গান বা যেকোনো মিউজিক শোনার সময় ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আরামদায়ক করে তুলবে। একই সঙ্গে ইউজার ইন্টারফেসে কিছু পরিবর্তন এনেছে এবং ব্যবহার সহজ করতে নতুন কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে বলা যায় iOS 26.2 একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, যা আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions