Login Now

Login with email

Forgot Password

Apple iPhone 17 স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার সহ অফিশিয়ালি লঞ্চ হল বাংলাদেশের বাজারে

MobileMaya Team
Publish On: Oct 20,2025 06:56 PM
153

Apple iPhone 17 স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার সহ অফিশিয়ালি লঞ্চ হল বাংলাদেশের বাজারে

অ্যাপল তাদের নতুন ফোন iPhone 17 স্টাইলিশ লুক এবং অ্যাডভান্স ফিচার সহ অফিশিয়ালি লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে। শুরুতেই জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 48 MP ফিউশন প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, এতেx অপটিক্যাল-মানের টেলিফটো লেন্স সাপোর্ট করে। একইসঙ্গে রয়েছে 48MP ফিউশন আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা আইফোন ১৬-এর আল্ট্রা ওয়াইড ক্যামেরার তুলনায় ৪ গুণ বেশি রেজোলিউশন প্রদান করে

নতুন মডেলের Apple iPhone 17 ফোনটিতে রয়েছে 3692mAh ব্যাটারি। এই ফোনে দ্রুত চার্জ করার জন্য 40W ফাস্ট চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী ফোনটিতে 10 মিনিট চার্জ করলে 4 ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও রয়েছে, 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। আসুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  •  iPhone 17 ফোনে 3692mAh ব্যাটারি সাপোর্ট করে।
  • ফোনটিতে LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে
  • পারফরম্যান্সের জন্য ফোনে Apple A19 প্রসেসর দেওয়া হয়েছে ।

Apple iPhone 17 ফোনের দামভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
iPhone 17 (8GB + 256GB)১৭৯,৯৯৯ টাকা (অফিসিয়াল)

iPhone 17 ফোনটি বাংলাদেশের বাজারে 8GB র‌্যাম +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার অফিসিয়াল দাম ১৭৯,৯৯৯ টাকাফোনটি Lavender, Sage, Mist Blue, White এবং Black কালারে লঞ্চ করা হয়েছে। বর্তমানে ফোনটি বাংলাদেশের অ্যাপল অনুমোদিত শপে বিক্রি হচ্ছে।

Apple iPhone 17 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের iPhone 17 ফোনে 6.3-ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট, (1206x2622পিক্সেল) রেজোলিউশন এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্টেড। স্ক্রিন সুরক্ষার জন্য ফোনটিতে Ceramic Shield Glass 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রদানের জন্য এই ফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Apple A19 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর ক্লক স্পিড 4.26GHzবর্তমানে অফিসিয়াল ফোনটি বাংলাদেশের বাজারে (8GB র‌্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে


ফোনের রেয়ারে ডুয়েল কালার LED ফ্ল্যাশ সহ 48MP ফিউশন প্রাইমারি ক্যামেরা এবং 48MP ফিউশন আলট্রা-ওয়াইড সাপোর্ট করে। ফোনটির সামনে 18MP ক্যামেরা যোগ করা হয়েছে। যা ফ্রেম অনুযায়ী ছবির আসপেক্ট রেশিও নিজ থেকে পরিবর্তন হয়ে যায়, এর ফলে আরও পরিষ্কার ও পরিপূর্ণ সেলফি তুলতে সক্ষম। এছাড়াও, ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68 রেটিং।

iPhone 17 ফোনটিতে 3692mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 40W ফাস্ট চার্জিং এবং 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 20 মিনিটে 50% চার্জ হবে। ফোনটি iOS 26 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

শক্তিশালী ফিচার নিয়ে Vivo T5x 5G স্মার্টফোন আগামী ১৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের লঞ্চ হতে চলেছে Vivo T5x 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে Vivo। ফোনটিতে Media...

new-img

Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ IP68/69K রেটিং ও Dimensity 9500s চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হতে যাচ্ছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Poco X8 Pro Series আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অ...

new-img

Oppo Find N6 স্মার্টফোন 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও Foldable LTPO OLED ডিসপ্লে সহ ১৭ মার্চ গ্লোবালে লঞ্চ হবে

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Oppo Find N6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম ফাঁস হয়...

new-img

Helio 22 4G স্মার্টফোন 50MP AI রেয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ১২ মার্চ বাংলাদেশে লঞ্চ হয়েছে, মূল্য ১২,৯৯৯ টাকা

Helio তাদের নতুন মডেল Helio 22 4G স্মার্টফোন গত ১২ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। বাজেট অনুযায়ী ফোনের ডিজাইন বেশ আধুনিক...

Discussions