Login Now

Login with email

Forgot Password

এআই প্রশিক্ষণের জন্য কনটেন্ট মার্কেটপ্লেস চালু করতে যাচ্ছে অ্যামাজন

MobileMaya Team
Publish On: Feb 23,2026 04:35 PM
153

এআই প্রশিক্ষণের জন্য কনটেন্ট মার্কেটপ্লেস চালু করতে যাচ্ছে অ্যামাজন

অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানদের কনটেন্ট বৈধভাবে ব্যবহার করার সুবিধা দিতে ‘কনটেন্ট মার্কেটপ্লেস’ চালু করার পরিকল্পনা করছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, এই মার্কেটপ্লেস চালু হলে প্রকাশকরা নিজেদের সংবাদ, লেখা ও অন্যান্য উপকরণ নির্ধারিত শর্তে এআই প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করতে পারবে।

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যামাজন ইতিমধ্যে কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে এআই মডেল প্রশিক্ষণের জন্য একটি কনটেন্ট মার্কেটপ্লেস বা কেন্দ্র গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

লাইসেন্স করা কনটেন্টের জন্য আলাদা মার্কেটপ্লেস চালু হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে বৈধভাবে নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বিশ্লেষকরা। এতে যেমন এআই কোম্পানিগুলো উপকৃত হবে, তেমনি কনটেন্ট প্রকাশকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

কনটেন্ট লাইসেন্সিং মার্কেটপ্লেস চালুর বিষয়ে অ্যামাজন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, প্রকাশকদের সঙ্গে অ্যামাজনের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিত নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে। কিন্তু এখনই এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানোর মতো কিছু নেই।

প্রসঙ্গত, জেনারেটিভ এআই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকেই কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে প্রকাশক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে।

বর্তমান সময়ে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা (এলএলএম) প্রশিক্ষণের জন্য ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে অনেক তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, অনেক সময় প্রকাশকদের অনুমতি না নিয়েই তাদের ওয়েবসাইট থেকে এসব তথ্য ব্যবহার করা হয়েছে। এ কারণে কয়েকটি বড় প্রকাশনা প্রতিষ্ঠান প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions