Login Now

Login with email

Forgot Password

Itel City 200 স্মার্টফোন আগামী ৮ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 5200mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Feb 05,2026 02:31 PM
153

Itel City 200 স্মার্টফোন আগামী ৮ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 5200mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখে Itel City 200 স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হবে। এরইমধ্যে কোম্পানির অফিশিয়াল সাইট থেকে সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। জানা গেছে, ফোনটির ডিজাইন 7.45mm স্লিম, যা হাতে ধরতে হালকা, আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি দেবে।

Itel City 200 স্মার্টফোনে থাকবে 5200mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Itel City 200 স্মার্টফোনে 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হবে। 
  • এছাড়া ফোনে 5200mAh ব্যাটারি ব্যবহার করা হবে।
  • ফোনটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।

Itel City 200 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Itel City 200 (6GB+128GB)১৪,০০০ টাকা

জানা গেছে, Itel City 200 স্মার্টফোন বাংলাদেশে লো বাজেটে ভালো ফিচার নিয়ে আসবে। ফোনের দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৪,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ হবে Bass Black, Echo Silver, Vibe Purple এবং Melody Pink।

Itel City 200 ফোনের স্পেসিফিকেশন

Itel City 200 স্মার্টফোনে থাকবে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 700 nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে T7250 Octa-core প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ব্যবহার করা হবে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ফোনটির সামনে থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে 5200mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনের ডিজাইন 7.45mm স্লিম।

ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য ফোনটিতে থাকবে IP65 রেটিং। পাশাপাশি ফোনে 2 km UltraLink Free Call ফিচার ব্যবহার করা হবে, যার মাধ্যমে দুটি ফোন যদি একে অপরের থেকে ২ কিলোমিটার বা তার কম দূরত্বে থাকে, তাহলে নেটওয়ার্ক ছাড়াই তারা একে অপরের সাথে কলে কথা বলতে পারবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions