Login Now

Login with email

Forgot Password

গুগলের জেমিনি লাইভে চালু হল নতুন ৫ টি সুবিধা

MobileMaya Team
Publish On: Nov 17,2025 09:22 PM
153

গুগলের জেমিনি লাইভে চালু হল নতুন ৫ টি সুবিধা

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য জেমিনি লাইভে নতুন পাঁচটি সুবিধা চালু করেছে গুগল। এই সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা কথোপকথন নিয়ন্ত্রণে আরও স্বাধীনতা পাবে বলে জানানো হয়েছে গুগলের ব্লগে। পাশাপাশি, শেখার ক্ষেত্রেও আরও ব্যক্তিকেন্দ্রিক সুবিধা যুক্ত হয়েছে। 

কথোপকথন সুবিধায় শুধু শব্দের সমষ্টি নয়, কণ্ঠের ওঠানামা, বাক্যের ছন্দ ও স্বরের লুকানো অনুভূতি বাস্তব যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই সুবিধা জেমিনি লাইভকে মানুষের কথার বিভিন্ন সূক্ষ্ম বৈশিষ্ট্যকে আরও নিখুঁতভাবে বোঝার সক্ষমতা দিচ্ছে। 

জেমিনি লাইভ ব্যবহার ও অভিজ্ঞতায় আরো বড় পরিবর্তন আনবে বলে জানিয়েছে গুগলের এআই বিভাগের নির্বাহী জশ উডওয়ার্ড। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে জেমিনি লাইভকে ধীরে বা দ্রুত কথা বলার নির্দেশ দিতে পারবে। যেকোনো সংবেদনশীল বা জটিল আলোচনার সময় স্বয়ংক্রিয়ভাবে শান্ত ও কোমল স্বরে সাড়া দেবে এআই।

এছাড়াও, গল্পের বর্ণনায় স্বর, ছন্দ ও চরিত্রভেদে কণ্ঠনিয়ন্ত্রণ আরও উন্নত হয়েছে। জেমিনি লাইভ এখন কাউবয় থেকে ককনি -এর মতো বিভিন্ন অ্যাকসেন্ট অনুকরণ করতে পারবে। ফলে ব্যবহারকারীর বৈচিত্র্যময় ও স্বতঃস্ফূর্ত কথোপকথনের অভিজ্ঞতা আরও উন্নত হবে। 

জেমিনি লাইভে নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে বিদেশি ভাষা শেখা বা সাহিত্যবিষয়ক পড়াশোনায় আরও কার্যকর নির্দেশনা পাবে এবং শেখার ধরন, অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী এআই তার পরামর্শের কাঠামো পরিবর্তন করবে।  

পাশাপাশি চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা বা ব্যক্তিগত আলোচনার আগে ব্যবহারকারীরা জেমিনি লাইভে অনুশীলন করতে পারবে। এই সুবিধা গুলো  ব্যবহারকারীর আত্মবিশ্বাস বাড়াতে এবং যোগাযোগ দক্ষতা উন্নত করতে সাহায্য করবে বলে জানিয়েছে গুগল।

সোর্স: গুগল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions