Login Now

Login with email

Forgot Password

২৮ ডিসেম্বর আসছে শাওমি ১২

MobileMaya Team
Publish On: Feb 25,2025 03:40 AM
153

২৮ ডিসেম্বর আসছে শাওমি ১২

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে আসতে যাচ্ছে শাওমি’র আলোচিত ফ্ল্যাগশিপ সিরিজ ‘শাওমি ১২’। সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো-তে শাওমির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বলা হয়, ২৮ ডিসেম্বর চায়নার বাজারে আসতে যাচ্ছে প্রতীক্ষিত এই ফোনটি যার আকর্ষনের কেন্দ্রে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের এর ৮ম জেনারেশন প্রসেসর।

নতুন এই সিরিজের শাওমি ১২, শাওমি১২ প্রো এবং শাওমি ১২এক্স আপাতত আসছে বাজারে এবং এর কিছুদিন পরই বাজারে আসতে পারে আলট্রা ভ্যারিয়েন্ট। শাওমি ১২ দেখতে অনেকটা এর পূর্ববর্তী সিরিজের মতই। তবে ৮ম জেনারেশনের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহারের কারণে তা অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন। এর প্রতিদ্বন্দ্বী ফোনগুলোর তালিকায় রয়েছে মটোরোলা এজ এক্স ৩০, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস ২২ সিরিজ, ওয়ান প্লাস ১০ সিরিজ ও আগামী বছরে আসন্ন অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ সিরিজ। শাওমি ১২ তে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.২ ইঞ্চি বাঁকানো ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়াও থাকছে ১০০ ওয়াটের ফার্স্ট চার্জিং। ধারণা করা হচ্ছে এই ফোনেই পাওয়া যাবে পরবর্তী প্রজন্মের এমআই ইউআই ১৩। প্রো মডেলের বৈশিষ্ট্য সম্পর্কে জানা না গেলেও তাতে ভ্যানিলা মডেলের তুলনায় কিছু আপগ্রেড থাকবে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে শাওমি ১২ এক্স এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাস‌হ আরও অনেক বৈশিষ্ট্য। আবার শাওমি ১২ আলট্রায় পাওয়া যেতে পারে কিছুটা নতুন ডিজাইন, সাথে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১২০ ওয়াটের ফার্স্ট চার্জিং। আর বাকিটুকু জানতে অপেক্ষা করতে হচ্ছে ২৮ তারিখের আয়োজন পর্যন্তই।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions