Login Now

Login with email

Forgot Password

স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যব‌হারকারীরা

MobileMaya Team
Publish On: Feb 25,2025 06:54 AM
153

স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যব‌হারকারীরা

তথ্য ও বিনোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যব‌হার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে এই মাধ্যমের প্রভাব নিয়ে গবেষণার ক্ষেত্র। প্রচলিত গণমাধ্যমে যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে তা অনুপস্থিত এই ক্রমবর্ধমান নতুন মাধ্যমে। আর এ কারণে অনেক সময়ে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এর স্বাস্থ্য পলিসি গবেষক, মার্কো জেনন সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় টিকটক সম্পর্কে বলেন, তরুণ ও কিশোর কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এমন কিছু রয়েছে এ প্ল্যাটফর্মে। কারো ব্যক্তিগত গল্পও কখনো হয়ে উঠছে জনসাধারণের বিনোদনের বিষয়। আবার ধুম্রপান ও অ্যালকোহলের ব্যবহার দেখানো ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের দ্বারাই দেয়া হচ্ছে চিকিৎসা বিষয়ক পরামর্শ। রয়েছে কোভিড-১৯ নিয়ে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্য যা পক্ষান্তরে হতে পারে ক্ষতিকর। যদিও এর প্রভাব ঠিক কত দূর গড়াতে পারে তা এখনো উঠে আসেনি গবেষণায়। জেনন মনে করেন, ফেসবুক ইন্সটাগ্রাম নিয়ে এধরণের গবেষণা চললেও এখনো টিকটক নিয়ে গবেষণা আগায়নি তার কারণ সম্ভবত খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে এই সামাজিক মাধ্যমটি। কিন্তু বিশাল এই সামাজিক মাধ্যমটিতে যেসব ক্ষতিকর পন্যের প্রচার রয়েছে তা স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। আবার কোন প্রমাণসাপেক্ষ বিষয়বস্তু নিয়ে বিভ্রান্ত ধারণা পোষণও বন্ধ করা জরুরি।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions