Login Now

Login with email

Forgot Password

ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

MobileMaya Team
Publish On: Feb 27,2025 09:04 PM
153

ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন ডেস্কটপ থেকেও ব্য‌ব‌হার করা যাবে নিরাপদে । ফেইস ডিটেকশন অথবা ফিংগার প্রিন্ট অথেনটিকেশন পদ্ধতিতে আপনার মোবাইলে হোয়াটস অ্যাপ চালু করার পরই শুধুমাত্র আপনি ডেক্সটপে হোয়াটসঅ্যাপ ব্যব‌হার করতে পারবেন। হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্টকে আরও নিরাপদ করার জন্যই এ পদ্ধতি যুক্ত করা হয়েছে।

বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতিটি আইওএস ১৪ সম্বলিত আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে বায়োমেট্রিক ফিচারটি চালু করার মাধ্যমে হোয়াটস অ্যাপের নতুন এই নিরাপত্তা ফিচারটি ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ব্যবহারকারীর মোবাইলে যদি বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচারটি না থাকে তবে ব্যবহারকারীরা পূর্বের মত (অথেনটিকেশন ছাড়াই )তাদের ডেক্সটপে অথবা ব্রাউজারে হোয়াটস্ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

অ্যাপে সঠিক ইউজারের প্রবেশ নিশ্চিত করতেই এ পদ্ধতি চালু করা হয়েছে। হোয়াটস অ্যাপ গ্রাহকের কোন ফেইস ডিটেকশন, ফিংগার প্রিন্ট এবং কোন ব্যক্তিগত তথ্য তাদের সংগ্রহে রাখবে না বলে নিশ্চিত করেছে। আসছে সপ্তাহেই এই সুবিধাটি উপযুক্ত ডিভাইস ব্যবহারকারীরা পেয়ে যাবেন বলে জানানো হয়।

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions