Login Now

Login with email

Forgot Password

ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

MobileMaya Team
Publish On: Feb 25,2025 08:42 AM
153

ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘নোট ১০’। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৬.৯৫ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার-ফ্লুইড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা নাইট ক্যামেরা এবং ডিটিএস সম্বলিত সিনেম্যাটিক ডুয়েল স্পিকার।

‘নোট ১০’র গেমিং প্রসেসরে থাকছে ৬৪ বিট অক্টা-কোর প্রসেসর যাতে ২.০ গিগা হার্জের দুটি পারফরম্যান্স কোর, এআরএম কর্টেক্স- এ৭৫ এবং ১.৮ গিগা হার্টজের ছয়টি পাওয়ার-এফিশিয়েন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ। ইনফিনিক্স নোট ১০ স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং প্রায় ১২৮ জিবির মেমোরি স্টোরেজ। এর ডিসপ্লেতে ১৫০০:১ রেশিওর কালার কন্ট্রাস্ট থাকায় ব্যবহারকারী উপভোগ করতে পারবেন স্পস্ট ছবি ও চিত্তাকর্ষক ভিডিও। ‘নোট ১০’ র অত্যাধুনিক ক্যামেরায় দিনে ও রাতে তোলা যাবে মনোমুগ্ধকর ছবি। নিজস্ব উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ১৬ মেগাপিক্সেল বিউটি সেলফি ক্যামেরা এবং সামনের ফ্ল্যাশ ব্যবহার করে তোলা যাবে স্মার্ট সেলফি। ভিডিও ধারনের ক্ষেত্রে এর রিয়ার এবং সেলফি উভয় ক্যামেরা দিয়েই ধারণ করা যাবে ২কে রেজ্যুলেশনের ভিডিও, রয়েছে অটো ব্লার ভিডিও শ্যুটিং সুবিধাও।

ইনফিনিক্স নোট ১০ এক্সওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত। এতে ব্যবহারকারী চাইলে এক্সনোট ৫.০ ব্যবহার করে লিখে রাখতে পারেন প্রতিদিনের ভাবনা গুলো। স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। এবং ২৮ সেপ্টেম্বর থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবো তে প্রি- অর্ডারে থেকছে ওয়াটার প্রুফ ওয়্যারলেস এয়ারবাড উপহার। ব্ল্যাক ও এমারল্ড গ্রীন এই দুই রঙে ১৫,৯৯০ টাকার এই ফোনটি দেশের যেকোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, 'নোট ১০' ডিভাইসটি নান্দনিকতা, স্টাইল,উদ্ভাবনী চিন্তা ও ব্যবহার উপযোগীতার এক চমৎকার সংমিশ্রণ।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions