Login Now

Login with email

Forgot Password

আইটেল ভিশন ৩ এলো ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:05 AM
153

আইটেল ভিশন ৩ এলো ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে

দেশের বাজারে ফাস্ট চার্জিং স্মার্টফোন ভিশন ৩ নিয়ে এসেছে আইটেল । ২ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট রমসহ আইটেলের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে ৮,২৯০ টাকায় ।

আইটেলের ভিশন সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে প্রথমবারের মতো ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে এই ভিশন ৩ ফোনটিতে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে রয়েছে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। নতুন এ ফোনটি দিয়ে একনাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা, ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা মিউজিক প্লেয়িং এবং ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের সাথে ভিশন ৩ -তে রয়েছে এইচডি+ ওয়াটারড্রপ হাই-রেজুলেশন সুবিধা। সুপার ডাবল ক্যামেরা ও স্টাইলিশ মেটাল স্ট্রাইপ ডিজাইন ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম মর্যাদা।

অ্যান্ড্রয়েড ১১ গো অপারেটিং সিস্টেমে চলবে ভিশন ৩। স্মার্টফোনের সব ধরনের ব্যবহারকে সুরক্ষিত করতে ফোনটিতে অত্যাধুনিক আইটেল ওএস সংস্করণ ৭.৬ এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যান্টি-থ্রেফট অ্যালার্ম ফিচার। এতে ব্যবহৃত ডারউইন ইঞ্জিন ব্যবহারকারীদের ফুল-ফ্রেম গেমিং অভিজ্ঞতা দেবে। দুটি ভিন্ন (জুয়েল ব্লু ও ডিপ-ওশান ব্ল্যাক) রঙে ২ গিগাবাইট সংস্করণের আইটেল ভিশন ৩ স্মার্টফোনটি বর্তমানে দেশব্যাপী পাওয়া যাচ্ছে। [ বিজ্ঞপ্তি ]

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions