Login Now

Login with email

Forgot Password

অবমুক্ত হলো রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোন ‘জিটি নিও২’

MobileMaya Team
Publish On: Feb 25,2025 07:29 AM
153

অবমুক্ত হলো রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোন ‘জিটি নিও২’

অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে দেশে অবমুক্ত হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি নিও২। দুর্দান্ত ডিজাইনের এই ফোনটির সাথে একই অনুষ্ঠানে আরও অবমুক্ত করা হয়েছে রিয়েলমি সি২৫ ওয়াই ও নারজো ৫০ আই, এবং সাথে এআইওটি ডিভাইস রিয়েলমি প্যাড ও ব্যান্ড ২ এবং রিয়েলমি বাডস এয়ার ২।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও২ একটি শক্তিশালী ফোন যাতে রয়েছে ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ। নিও গ্রীণ রঙের এবং ডুয়েল গ্লাস ব্যাক ডিজাইনের জিটি নিও২ এর চমৎকার বৈশিষ্ট্য হলো স্টেইনলেস-স্টিল ভিসি কুলিং প্লাস প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রিতে প্রথম ডায়মন্ড থার্মাল জেলের ব্যবহার যা ফোনের কর্মক্ষমতাকে অক্ষুন্ন রাখবে। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যেখানে ৫ জিবি ভার্চুয়াল সহ মোট ১৩ জিবি র‍্যামের সংস্করণ এখন পাওয়া যাচ্ছে বাজারে। ফোনটির বর্তমান বাজার মূল্য ৩৯,৯৯০ টাকা। জিটি নিও২ এর সাথে সমন্বয় রেখে বাজারে আনা হয়েছে রিয়েলমি বাডস এয়ার২, যার মূল্য ৩৪৯৯ টাকা।

এছাড়াও সদ্য অবমুক্ত রিয়েলমি সি২৫ ওয়াই এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের মেগা ব্যাটারি সাথে ১৮ ওয়াটের কুইক চার্জার। ইউনিসক টি৬১০ শক্তিশালী প্রসেসর সাথে ৪/৬৪ জিবি ভার্সনের মূল্য ১৩৯৯০ টাকা। একই সাথে বাজারে আসা নারজো ৫০আই এ রয়েছে রিভার্স চার্জিং সুবিধা সহ দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা। ফোনটির বাজার মূল্য রয়েছে ১০৯৯০ টাকা।

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions