Login Now

Login with email

Forgot Password

Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর ও 9000mAh বড় ব্যাটারি সহ চীনে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Jan 27,2026 01:12 PM
153

Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোন MediaTek Dimensity 9500s প্রসেসর ও 9000mAh বড় ব্যাটারি সহ চীনে লঞ্চ হতে চলেছে

Xiaomi তাদের আসন্ন মডেল Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোন চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, এই ফোনে 9000mAh বিশাল ব্যাটারি থাকতে পারে, যা একবার সম্পূর্ণ চার্জ করলে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। ফোনটি লঞ্চের তারিখ এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৬ সালের জানুয়ারি মাসেই চীনে লঞ্চ হতে পারে।

নতুন মডেলের Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপসেটটি 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যা  3.73GHz ক্লক স্পীডে কাজ করবে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/69 রেটিং থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস   

  • Xiaomi Redmi Turbo 5 Max ফোনে 9000mAh ব্যাটারি থাকতে পারে।
  • পাশাপাশি এতে 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে MediaTek Dimensity 9500s প্রসেসর।

Xiaomi Redmi Turbo 5 Max ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi Redmi Turbo 5 Max (12GB +256GB)৫০,০০০ টাকা

বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে চীনের বাজারে Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোন (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি বাংলাদেশের বাজারে আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে আসতে পারে Ocean Breeze Blue এবং Sea Breeze Blue।

Xiaomi Redmi Turbo 5 Max ফোনের স্পেসিফিকেশন

Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনে 6.83 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে, যা 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং 3.73GHz ক্লক স্পীডে কাজ করবে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 9000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য Xiaomi Redmi Turbo 5 Max স্মার্টফোনে IP68/69 রেটিং থাকতে পারে। জানা গেছে, ফোনের বডি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে, যা শক্ত, টেকসই। এটি ফোনকে প্রিমিয়াম লুক দেবে এবং ধাক্কা বা পড়ে যাওয়া থেকে কিছুটা সুরক্ষা প্রদান করবে। পাশাপাশি ফোনটিতে Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9s স্মার্টফোন Dimensity 9500s প্রসেসর ও 7025 mAh বড় ব্যাটারি সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo Find X9s স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimens...

new-img

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Dimensi...

new-img

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

OnePlus তাদের নতুন মডেল OnePlus Nord CE6 Lite স্মার্টফোন আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে থাক...

new-img

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল...

Discussions