Login Now

Login with email

Forgot Password

Xiaomi 17 Ultra স্মার্টফোন 6800mAh ব্যাটারি 200MP রেয়ার ক্যামেরা সহ আগামী 25 ডিসেম্বর চীনে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Dec 31,2025 09:09 PM
153

Xiaomi 17 Ultra স্মার্টফোন 6800mAh ব্যাটারি 200MP রেয়ার ক্যামেরা সহ আগামী 25 ডিসেম্বর চীনে লঞ্চ হবে

আগামী 25 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Xiaomi 17 Ultra স্মার্টফোন। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে ফোনটিতে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেবে এবং ভারী গেমগুলোও মসৃণভাবে পরিচালনা করতে সক্ষম হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi তাদের নতুন মডেল Xiaomi 17 Ultra স্মার্টফোনে 6800mAh ব্যাটারি যুক্ত করেছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং। ফোনটি HyperOS 3 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে  চলবে।

হাইলাইটস

  • Xiaomi 17 Ultra স্মার্টফোনে থাকবে 6800mAh ব্যাটারি।
  • পাশাপাশি 6.9 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
  • নতুন এই ফোনে ব্যবহার করা হবে 200MP রেয়ার ক্যামেরা।

Xiaomi 17 Ultra ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Xiaomi 17 Ultra (12GB +256GB)৯০,০০০ টাকা

জানা গেছে, প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের Xiaomi 17 Ultra স্মার্টফোনটি আগামী 25 নভেম্বর 2025 তারিখে চীনে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে Purple, White, Black এবং Green। 

Xiaomi 17 Ultra ফোনের স্পেসিফিকেশন

নতুন Xiaomi 17 Ultra স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে, যা গেমিংয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেবে এবং ভারী গেমগুলোও মসৃণভাবে পরিচালনা করতে সক্ষম হবে। এছাড়া ফোনটিতে 6.9 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে থাকবে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1440 x 3200 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 200MP 5x পেরিস্কোপ সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা। 

ফোনটিতে দেওয়া হবে 6800mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 100W ফাস্ট চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং। ফোনটি HyperOS 3 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions