Login Now

Login with email

Forgot Password

Xiaomi 17 Pro স্মার্টফোন 6300mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ গত 25 সেপ্টেম্বর চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Oct 27,2025 06:30 PM
153

Xiaomi 17 Pro স্মার্টফোন 6300mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ গত 25 সেপ্টেম্বর চীনে লঞ্চ হয়েছে

শাওমির নতুন মডেল Xiaomi 17 Pro, গত 25 সেপ্টেম্বর 2025 তারিখে চীনের বাজারে লঞ্চ হয়েছে। বর্তমানে, ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালিভাবে পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ফোনের পেছনের দিকে একটি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে, যার সাহায্যে নোটিফিকেশন দেখা, ক্যামেরা ব্যবহার, অ্যাপ চালানো, মেসেজ পড়া এবং কল রিসিভ করা সহজ হবে।

Xiaomi 17 Pro স্মার্টফোনে রয়েছে 6300mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য, ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। নতুন এই ফোনে IP68/IP69 রেটিং সাপোর্ট করে, যা পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা নিশ্চিত করবে। চলুন, এবার জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Xiaomi 17 Pro স্মার্টফোনে রয়েছে 6300mAh ব্যাটারি।
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 (3 nm) প্রসেসর।
  • নতুন এই ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।

Xiaomi 17 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi 17 Pro (12GB + 256GB)১০৬,০০০ টাকা (আনঅফিসিয়াল)
Xiaomi 17 Pro (12GB + 512GB)১১৬,৫০০ টাকা (আনঅফিসিয়াল)
Xiaomi 17 Pro (16GB + 512GB)১২২,৫০০ টাকা (আনঅফিসিয়াল)
Xiaomi 17 Pro (16GB + 1TB)১৩১,৫০০ টাকা (আনঅফিসিয়াল)

তথ্য অনুযায়ী, Xiaomi 17 Pro স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আনফিসিয়ালি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১০৬,০০০ টাকা, (12GB র‍্যাম + 512GB স্টোরেজ) এর দাম ১১৬,৫০০ টাকা, (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২২,৫০০ টাকা এবং (16GB র‍্যাম +1TB স্টোরেজ) এর দাম ১৩১,৫০০ টাকা। ফোনটি Black, White, Purple এবং Green কালারে লঞ্চ হয়েছে।

Xiaomi 17 Pro ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

Xiaomi 17 Pro স্মার্টফোনে 6.3 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 3500 nits পিক ব্রাইটনেস এবং (1220 x 2656 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়াও, স্ক্র্যাচভাঙা থেকে সুরক্ষিত রাখতে ফোনটিতে Xiaomi Dragon Crystal Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য, এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 (3nm) প্রসেসর দেওয়া হয়েছে। বর্তমানে, ফোনটি বাংলাদেশের বাজারে চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 12GB র‍্যাম + 256GB স্টোরেজ, 12GB র‍্যাম + 512GB স্টোরেজ, 16GB র‍্যাম + 512GB স্টোরেজ এবং 16GB র‍্যাম +1TB স্টোরেজ।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য স্মার্টফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।

ফোনের রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড সাপোর্ট করে। একইসঙ্গে হাই কোয়ালিটি ছবি ও 4K ভিডিও রেকর্ড করার জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর এবং ফেস আনলক যোগ করা হয়েছে। এই ফোনে USB চার্জিং পোর্ট, 5G নেটওয়ার্ক এবং NFC সাপোর্ট করে। বর্তমানে ফোনটি HyperOS 3 ভিত্তিক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions