Login Now

Login with email

Forgot Password

144Hz রিফ্রেশ রেট এবং Mediatek Dimensity 9400 Plus প্রসেসর সহ গত 24 সেপ্টেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 15T Pro স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 25,2025 09:00 PM
153

144Hz রিফ্রেশ রেট এবং Mediatek Dimensity 9400 Plus প্রসেসর সহ গত 24 সেপ্টেম্বর গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 15T Pro স্মার্টফোন

গত 24 সেপ্টেম্বর, Xiaomi তাদের নতুন মডেলের Xiaomi 15T Pro স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে, এই ফোনে আগের মডেলগুলোর তুলনায় অনেক উন্নত ও আলাদা ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষ করে, এতে রয়েছে 5x অপটিক্যাল জুম, যার মাধ্যমে 115 মিলিমিটার পর্যন্ত জুম করে স্পষ্ট ছবি তোলা সম্ভব।

Xiaomi 15T Pro স্মার্টফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং সাপোর্ট করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

হাইলাইটস   

  • Xiaomi 15T Pro স্মার্টফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 9400 Plus প্রসেসর। 

Xiaomi 15T Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভেরিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi 15T Pro (12GB +512GB)৮৭,০০০ টাকা (আনঅফিসিয়াল)

 তথ্য অনুযায়ী, Xiaomi 15T Pro ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার (12GB র‌্যাম + 512GB স্টোরেজ) এর দাম ৮৭,০০০ টাকা। নতুন মডেলের এই ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ হয়েছে Black, Gray এবং Mocha Gold।

Xiaomi 15T Pro ফোনের স্পেসিপিকেশন

Xiaomi 15T Pro স্মার্টফোনে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে (1280x2772 পিক্সেল) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে Mediatek MediaTek Dimensity 9400 Plus প্রসেসর। এই চিপসেটটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি যার ক্লক স্পিড 3.63 GHz পর্যন্ত। 

ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ফোনের সামনে ব্যবহার করা হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 12GB র‌্যাম + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।


পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকছে 5500mAh ব্যাটারি। এই ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 15T Pro স্মার্টফোনে 56 মিনিটে 100% চার্জ হবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68 রেটিং ব্যবহার করা হয়েছে। 

সিকিউরিটির জন্য নতুন এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ দেওয়া হয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক USB চার্জিং পোর্ট NFC সাপোর্ট করে। ফোনটি HyperOS 2 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে। 

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions