Login Now

Login with email

Forgot Password

5500mAh ব্যাটারি ও Mediatek Dimensity 8400 Ultra প্রসেসর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 15T স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 25,2025 04:51 PM
153

5500mAh ব্যাটারি ও Mediatek Dimensity 8400 Ultra প্রসেসর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে Xiaomi 15T স্মার্টফোন

বছর ঘুরতে না ঘুরতেই Xiaomi 14T ব্রান্ডের নেক্সট সিরিজ Xiaomi 15T স্মার্টফোন গত 24 সেপ্টেম্বর, গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। নতুন এই ফোনে রয়েছে Leica ক্যামেরা, যেখানে 115mm অর্থাৎ 5x optical zoom সাপোর্ট করে।

Xiaomi 15T ফোনটিতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 50 মিনিটে 100% চার্জ করা যাবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68 রেটিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Xiaomi 15T ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে ।
  • ফোনটিতে রয়েছে Mediatek Dimensity 8400 Ultra প্রসেসর।
  • পাশাপাশি থাকছে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে

Xiaomi 15T ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Xiaomi 15T (12GB +256GB)৬১,০০০ টাকা (আনঅফিসিয়াল)

Xiaomi 15T স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার দাম রাখা হয়েছে ৬১,০০০ টাকা। নতুন মডেলের এই ফোনটি Black, Gray এবং Mocha Gold কালারে লঞ্চ হয়েছে।

Xiaomi 15T ফোনের স্পেসিপিকেশন ও ফিচার

নতুন মডেলের Xiaomi 15T স্মার্টফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এই স্ক্রিনে 3200 nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। দ্রুত পরিচালনা করার জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Mediatek Dimensity 8400 Ultra প্রসেসর দেওয়া হয়েছে

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটি HyperOS 2 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে।


Xiaomi 15T স্মার্টফোনে 5500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 50 মিনিটে 100% চার্জ করা যাবে। বর্তমানে ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সিকিউরিটির জন্য নতুন এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, একসেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস এবং জায়রোস্কোপ দেওয়া হয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক USB চার্জিং পোর্ট NFC সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68 রেটিং

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MP OIS রেয়ার ক্যামেরা ও 7000mAh বড় ব্যাটারি সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হবে

Vivo তাদের আসন্ন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু স্পেসি...

new-img

Vivo V70 স্মার্টফোন Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 50MP ZEISS রেয়ার ক্যামেরা সহ আগামী ৯ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Vivo V70 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন ক...

new-img

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামে...

Discussions