Login Now

Login with email

Forgot Password

আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোনের দাম বাড়ানোর বিষয়ে যা বললো বিটিআরসি

MobileMaya Team
Publish On: Nov 29,2025 09:20 PM
153

আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোনের দাম বাড়ানোর বিষয়ে যা বললো বিটিআরসি

গত বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে, রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত বৈধ ও নিরাপদ স্মার্টফোন ব্যবহারে এনইআইআর’র গুরুত্ব’ শীর্ষক সেমিনারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালুর পর মোবাইল ফোনের দাম যেন না বাড়ে, সে বিষয়ে বিটিআরসি সতর্ক দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির কমিশনার মাহমুদ হোসেন।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে স্মার্টফোনে নিবন্ধন বা এনইআইআর সিস্টেম চালু হবে। পাশাপাশি বাজারে কোন স্মার্টফোনের দাম কত তা নজরে রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ অযৌক্তিকভাবে ফোনের দাম বাড়াতে না পারে। 

সেমিনারে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে, কমিশনার মাহমুদ হোসেন বলেন, মোবাইল ফোনের মানের ওপর নেটওয়ার্কের মান নির্ভর করে। তাই ২০১৮ সাল থেকে এনইআইআর পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। 

নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে থাকা স্টক মোবাইল ফোনকে লিগ্যাল চ্যানেলে আনার প্রক্রিয়ার সমাধান দেওয়া হবে ডিসেম্বর মাসে। তাই আগামী ১৬ ডিসেম্বরের আগে কোন স্মার্টফোন বন্ধ হবে না। 

তিনি আরও জানান, এনইআইআর পদ্ধতি চালু হলে স্মার্টফোনের দাম বাড়বে, এ ধরনের প্রচারণা চলছে। তবে বিটিআরসি বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে , এনইআইআর বাস্তবায়নের পর মোবাইল ফোনের দাম না বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তা বাস্তবে রূপ দিতে হবে।

বাংলাদেশে এখন সহজেই মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক। কারণ বিটিআরসির ডাটাবেজে মাত্র ৫টি আইএমইআই নম্বর থাকলেও বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ স্মার্টফোন। 

ব্যবসায়ীদের কাছে থাকা এসব অবৈধ স্মার্টফোন যাচাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদ দিলে বাকি ফোন গুলো সরকার চাইলে রাজস্ব নিয়ে বৈধ করার সুযোগ দিতে পারে। তাই এনইআইআর সেবা চালু হলে চুরি বা হারানো মোবাইল গ্রাহক ঘরে বসেই বন্ধ করতে পারবে। 

সোর্স: বিটিআরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions