Login Now

Login with email

Forgot Password

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কতা:ফোনের আর্থিক লেনদেনের তথ্য চুরি করতে পারে স্টারনাস ম্যালওয়্যার

MobileMaya Team
Publish On: Nov 29,2025 09:58 PM
153

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কতা:ফোনের আর্থিক লেনদেনের তথ্য চুরি করতে পারে স্টারনাস ম্যালওয়্যার

অনেকে স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের সঙ্গে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাসওয়ার্ডও সংরক্ষণ করেন এবং নিয়মিত অর্থ লেনদেন করে থাকেন। আর এই এই সুযোগে কিছু সাইবার অপরাধী হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো নিরাপদ অ্যাপ ব্যবহার করে ফোনে স্টারনাস ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে। ক্ষতিকর এপিকে ফাইলের মাধ্যমে ছড়ানো এই ম্যালওয়্যার আর্থিক তথ্য চুরির করার পাশাপাশি মেসেজিং অ্যাপে পাঠানো বার্তাও পড়তে পারে।

ইতিমধ্যে স্টারনাস ম্যালওয়্যারটি শনাক্ত করেছে এমটিআই সিকিউরিটির গবেষকেরা এবং তারা জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বার্তা গুলো পর্দায় ভেসে উঠতেই এটি তা পড়ে নিতে পারে। ফলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো নিরাপদ অ্যাপেও ব্যবহারকারীর পাঠানো বা পাওয়া বার্তা ম্যালওয়্যারটি সহজেই দেখতে পায়। 

এছাড়াও বিভিন্ন ব্যাংকিং অ্যাপে ঢোকার চেষ্টা করলে স্টারনাস ম্যালওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভুয়া লগইন পেজ দেখায়। সেখানে তথ্য দিলে তা সরাসরি সাইবার অপরাধীদের হাতে চলে যায়। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড আপডেটের মতো ভুয়া নোটিফিকেশন দেখিয়ে স্টারনাস ম্যালওয়্যার পুরো স্মার্টফোনের নিয়ন্ত্রণও নিতে পারে।

তাই স্টারনাস ম্যালওয়্যার ভবিষ্যতে বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেট ফ্যাব্রিক। ধারণা করা যাচ্ছে, মেসেজিং অ্যাপে পাঠানো ক্ষতিকর অ্যাটাচমেন্ট থেকেই এটি ফোনে ঢুকে পড়ে। এরপর গুগল ক্রোমসহ পরিচিত অ্যাপের মতো ভুয়া আইকন তৈরি করে নিজেকে লুকিয়ে রাখে।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরে এখন পর্যন্ত স্টারনাস ম্যালওয়্যারযুক্ত কোনো অ্যাপ পাওয়া যায়নি। প্লে প্রোটেক্ট ডিফল্টভাবে চালু থাকার ফলে কোনো অ্যাপে ম্যালওয়্যার থাকলে তা দ্রুত শনাক্ত করে এবং ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠানো হয়। প্রয়োজনে অ্যাপের ইনস্টলেশনও বন্ধ করে দেওয়া হয়।

সোর্স: প্রথম আলো

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions