Login Now

Login with email

Forgot Password

Vivo V60 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল বাংলাদেশের বাজারে, রয়েছে 6,500mAh ব্যাটারি এবং 50MP সেন্সর ক্যামেরা

MobileMaya Team
Publish On: Oct 11,2025 01:27 PM
153

Vivo V60 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল বাংলাদেশের বাজারে, রয়েছে 6,500mAh ব্যাটারি এবং 50MP সেন্সর ক্যামেরা

Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo V60 Lite 5G গত ৫ অক্টোবর, বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটিতে 50MP সনি IMX882 প্রাইমারি OIS সেন্সর ক্যামেরা যুক্ত করা হয়েছে।

Vivo V60 Lite 5G স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে শক্তিশালী Dimensity 7360-Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে, পানি ও  ধুলোবালি প্রতিরোধের জন্য থাকছে IP65 রেটিং। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

হাইলাইট

  • Vivo V60 Lite 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 50MP সনি IMX882 প্রাইমারি OIS সেন্সর ক্যামেরা।
  • ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7360-Turbo প্রসেসর।

Vivo V60 Lite 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Vivo V60 Lite 5G (12GB+256GB)৪৩,৯৯৯ টাকা (অফিশিয়াল)

Vivo V60 Lite 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে মাত্র একটি ভ্যারিয়েন্টে এসেছে, যার (12GB র‍্যাম +256 GBস্টোরেজ) এর দাম ৪৩,৯৯৯ টাকা। এই ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে পাওয়া যাবে Black এবং Blue। ফোনটি এখন ভিভোর ব্র্যান্ড শপ, অনুমোদিত দোকান ও অনলাইন শপগুলোতে পাওয়া যাবে।  বর্তমানে এই ফোনের সাথে একটি RIRO S90 পাওয়ারব্যাঙ্ক এবং একটি ট্র্যাভেল ব্যাগ উপহার হিসেবে দেয়া হচ্ছে।

Vivo V60 Lite 5G এর স্পেসিফিকেশন

Vivo V60 Lite 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 64-বিট আউটপুট সাপোর্ট করে। স্লিম ডিজাইনের স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.59 মিমি এবং ওজন 194 গ্রাম। পানি ও ধুলোবালি প্রতিরোধের জন্য ফোনটিতে IP65 রেটিং যোগ করা হয়েছে।

স্মার্টফোনটির রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP সনি IMX882 প্রাইমারি OIS সেন্সর ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

দ্রুত পরিচালনার জন্য ফোনটিতে MediaTek Dimensity 7360-Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি বর্তমানে 12GB র‍্যাম+ 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে। ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে চলবে।

দীর্ঘ সময় পাওয়ার ব্যাক‌আপ পেতে Vivo V60 Lite 5G স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করেছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, ডুয়েল সিম সাপোর্ট এবং USB Type-C পোর্ট রয়েছে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Samsung Galaxy S26 Series গতকাল ২৫ ফেব্রুয়ারি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও Dynamic AMOLED 2X ডিসপ্লে সহ গ্লোবালে লঞ্চ হয়েছে

স্যামসাং তাদের নতুন মডেল Samsung Galaxy S26 Series গতকাল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধ...

new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট ও 8000mAh বড় ব্যাটারি সহ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের নতুন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়ে...

new-img

Tecno Camon 50 4G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি ও 50MP Sony LYTIA 700C ক্যামেরা

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Tecno Camon 50 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর...

new-img

ভেগান লেদারের আড়ালে বড়সড় প্রতারণা: কিভাবে স্মার্টফোন সংস্থাগুলো গ্রাহককে ঠকাচ্ছে দেখুন

বর্তমান স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড বা ফ্যাশন হলো ভেগান লেদার ব্যাক প্যানেল। প্রিমিয়াম ডিজাইন আর হাতে পিছলে না যাওয়ার সুবিধা দেখিয়ে একের...

Discussions