Login Now

Login with email

Forgot Password

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে থার্ড –পার্টি চ্যাট সুবিধা

MobileMaya Team
Publish On: Nov 16,2025 11:54 PM
153

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে থার্ড –পার্টি চ্যাট সুবিধা

ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। খুব শিগগিরই অ্যাপে যুক্ত হবে থার্ড পার্টি চ্যাট ইন্টিগ্রেশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।

পদক্ষেপটি নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)-এর বাধ্যবাধকতা মেনে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্মে অন্য সেবার সঙ্গে ইন্টারঅপারেবল করতে হবে ডিএমএ-এর নিয়ম অনুযায়ী।

গত কয়েক মাস ধরে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু ছিল বলে জানিয়েছে মেটা। তবে এখন এটি বড় পরিসরে উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। শুরুতে BirdyChat ও Haiket নামের দুটি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হবে। যার মাধ্যমে ইউরোপীয় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই ওই অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

ইতিমধ্যে অ্যাপে টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও ফাইল শেয়ার সুবিধা রয়েছে। যখন অংশীদারের অ্যাপগুলো প্রযুক্তিগতভাবে প্রস্তুত থাকবে, তখন ব্যবহারকারীদের জন্য থার্ড-পার্টি গ্রুপ চ্যাট তৈরি করার সুবিধা চালু হবে।

ইউরোপ দেশের ব্যবহারকারীরা আগামী কয়েক মাসের মধ্যে হোয়াটসঅ্যাপের সেটিংস -এ একটি নোটিফিকেশন দেখতে পাবেন বলে জানিয়েছে মেটা। সেখানে থার্ড-পার্টি চ্যাট চালু করার প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে। ব্যবহারকারীরা চাইলে ফিচারটি পরবর্তীতে বন্ধ করতেও পারবে। 

তবে এর একটি সীমাবদ্ধতা রয়েছে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য থার্ড-পার্টি ইন্টিগ্রেশন ব্যবহারযোগ্য হবে। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে যেকোনো থার্ড-পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের সমতুল্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন মানতে হবে বলে জানিয়েছে মেটা। 

কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট থেকে এসেছে এবং কোনটি থার্ড-পার্টি চ্যাট থেকে এসেছে, ব্যবহারকারীরা তা খুব সহজেই বুঝার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

সোর্স: মেটা 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions