Login Now

Login with email

Forgot Password

iQOO Z11 Turbo স্মার্টফোন খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে যাচ্ছে :লঞ্চের আগেই ফাঁস হল ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন

MobileMaya Team
Publish On: Dec 27,2025 10:19 PM
153

iQOO Z11 Turbo স্মার্টফোন খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে যাচ্ছে :লঞ্চের আগেই ফাঁস হল ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন

iQOO Z11 Turbo স্মার্টফোন খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে কোম্পানি ইতিমধ্যেই ফোনটির পিছনের নকশা এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Weibo–এর একটি পোস্টে iQOO জানিয়েছে, iQOO Z11 Turbo স্মার্টফোন এখন অফিসিয়াল ভিভো ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন খুচরা বিক্রেতাদের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এছাড়াও তারা ফোনটির পিছনের নকশার প্রথম ছবি ও দেখিয়েছে।

নতুন এই ফোনে বর্গাকার আকারের রেয়ার ক্যামেরা মডিউল আছে, যেখানে পিল-আকৃতির কাটআউটের মধ্যে ডুয়াল সেন্সর স্থাপন করা হয়েছে আর LED ফ্ল্যাশ রয়েছে ক্যামেরার বাইরে। ফোনটি ফ্রেম সমতল এবং গোলাকার প্রান্ত সহ ডিজাইন করা হয়েছে।

এরইমধ্যে Weibo-এর পোস্টে, iQOO প্রোডাক্ট ম্যানেজার Z11 Turbo-এর মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। জানা গেছে এই স্মার্টফোনে Snapdragon 8 Gen 5 চিপসেট থাকবে এবং 6.59-ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে।

পাশাপাশি ফোনটির রেয়ারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। সাথে থাকবে আইপি IP68/69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এবং আগের সিরিজের তুলনায় উন্নত ব্যাটারি।

ধারণা করা হচ্ছে, iQOO আগামী দিনে Z11 Turbo স্মার্টফোন সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে, যার মধ্যে লঞ্চের তারিখও অন্তর্ভুক্ত থাকবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions