Login Now

Login with email

Forgot Password

Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও 12GB র‌্যাম সহ বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Oct 05,2025 04:52 AM
153

Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও 12GB র‌্যাম সহ বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের Pova সিরিজের নতুন স্মার্টফোন Tecno Pova 7 Pro 5G স্মার্টফোন ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। টেকনোর অফিশিয়াল সাইট থেকে জানা গেছে নতুন এই ফোনটি ইউনিক ডিজাইন এবং স্টাইলিশ লুকে তৈরি করা হয়েছে। যা আগের মডেল গুলোর সাথে কোন মিল থাকবেনা। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য ফোনটিতে AI অ্যাসিস্ট্যান্ট যুক্ত আছে।

Tecno Pova 7 Pro 5G স্মার্টফোনে রয়েছে বড় 6000mAh ব্যাটারি, ফলে এক চার্জে দীর্ঘ সময় ব্যাবহার করা যাবে। এর সঙ্গে আছে 45W ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং। ধুলাবালি থেকে সুরক্ষার জন্য ফোনে ব্যাবহার করা হয়েছে IP64 রেটিং। জেনে নিন বাংলাদেশে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।

হাইলাইটস

  • Tecno Pova 7 Pro 5G স্মার্টফোনে আছে 6000mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট।
  • ফোনটিতে MediaTek Dimensity 7300 Ultimate (4nm) প্রসেসর রয়েছে।

Tecno Pova 7 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Tecno Pova 7 Pro 5G (8GB+256GB)৩৪,৯৯৯ টাকা

Tecno Pova 7 Pro 5G এই স্মার্টফোন বাংলাদেশের বাজারে (8GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভেরিয়েন্টে এসেছে। যার দাম ৩৪,৯৯৯ টাকা। ফোনটি Geek Black, Dynamic Grey এবং Neon Cyan কালারে ডিজাইন করা হয়েছে।

Tecno Pova 7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Tecno Pova 7 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার সাথে 144Hz রিফ্রেশ রেট এবং রেজোলিউশন (1224 x 2720 pixels) সাপোর্ট করে। এছারা অতিরিক্ত রোদে ফোন ব্যাবহার করলেও স্পষ্ট স্ক্রিন দেখতে পাবেন, কারন এতে রয়েছে 4500 nits ব্রাইটনেস।


ফোনটি শক্তিশালী MediaTek Dimensity 7300 Ultimate (4nm) প্রসেসর ও 144 Hz রিফ্রেশ রেটের সাথে দারুণ পারফরম্যান্স পাওয়া যেতে পারে। বাংলাদেশে এই ফোন একটি ভেরিয়েন্টে রয়েছে 8GB র‍্যাম+ 256GB স্টোরেজ। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ব্যাবহার করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যাবহারের জন্য স্মার্টফোনে 6000mAh ব্যাটারির সাথে 45W ফাস্ট চার্জিং 30W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং যোগ করা হয়েছে। টেকনো কোম্পানির তথ্য অনুযায়ী, এই ফোনটিতে 61 মিনিটে 100% চার্জ করা যাবে। ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 64MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তুলার জন্য সামনে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।

পানি ও ধুলাবালি প্রতিরোধ করার জন্য এতে IP64 রেটিং রয়েছে। পাশাপাশি নতুন কিছু Ai ফিচার যোগ করেছে। যা দিয়ে লেখালেখির কাজ এবং ইউনিক ছবি তৈরি করা সহজ হবে। ফোনটি Android 15 নির্ভর করে HiOS 15 নামের কাস্টম সফটওয়্যারে চলে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions