Login Now

Login with email

Forgot Password

খুব শিগগিরই বাংলাদেশে চালু করতে যাচ্ছে পেপ্যাল

MobileMaya Team
Publish On: Dec 04,2025 12:47 AM
153

খুব শিগগিরই বাংলাদেশে চালু করতে যাচ্ছে পেপ্যাল

গতকাল ২ ডিসেম্বর রোজ মঙ্গলবার, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত একটি অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানিয়েছে, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল দেশের বাজারে খুব শিগগিরই চালু করতে যাচ্ছে। এই উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, দেশে পেপ্যাল চালু হলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা খুব সহজেই আন্তর্জাতিক বাজারে অর্থ লেনদেন পারবে।

ড. আহসান এইচ মনসুর এর দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের মাধ্যমে এলসি খোলার জটিলতার কারণে ছোট চালান দিয়ে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে যায়। পেপ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা অথবা বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত সেই পণ্যের দাম দেশে আনতে পারবেন।

বর্তমান সময়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা অনেকে বিদেশ থেকে টাকা আনার সময় বিভিন্ন সমস্যার মুখে পড়েন। আবার কখনও কখনও তারা পারিশ্রমিক নিতে পারেন না। তাই পেপ্যাল চালু হলে বাংলাদেশের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

পেপ্যাল হলো বিশ্বব্যাপী ডিজিটাল একটি পেমেন্ট সেবা, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো, গ্রহণ করা, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহার করতে পারবেন। বর্তমানে এটি ২০০ টিরও বেশি দেশে জনপ্রিয় রয়েছে।

দেশে দুর্নীতির মূল কারণ হলো নগদ টাকার লেনদেন। তাই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে নগদ লেনদেন কমানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে গভর্নর। তিনি আরো জানান, টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এছাড়া কৃষি খাতে ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ২ শতাংশ রয়েছে। এটি বৃদ্ধি করে ১০ শতাংশে উন্নীত করা খুবই প্রয়োজন।

সোর্স: গভর্নর

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions