Login Now

Login with email

Forgot Password

Oppo A6x 5G স্মার্টফোন 2 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Dec 03,2025 06:41 PM
153

Oppo A6x 5G স্মার্টফোন 2 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Mediatek Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি

Oppo-এর আসন্ন মডেল Oppo A6x 5G স্মার্টফোন গত 2 ডিসেম্বর 2025 তারিখ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে Mediatek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। ফলে ব্যবহারকারীরা পাবেন দ্রুত ও স্মুথ পারফরম্যান্স।

নতুন মডেলের Oppo A6x 5G স্মার্টফোনে শক্তিশালী বড় 6500mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং ও  5W রিভার্স চার্জিং। ফোনটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন ও দাম। 

হাইলাইটস   

  • Oppo A6x 5G স্মার্টফোনে থাকছে 6500mAh ব্যাটারি।
  • সাথে রয়েছে 120Hz Ultra Bright রিফ্রেশ রেট। 
  • ফোনটিতে Mediatek Dimensity 6300 প্রসেসর সাপোর্ট করে।

Oppo A6x 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo A6x 5G (4GB +64GB)১২,৪৯৯ রূপি১৮,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Oppo A6x 5G স্মার্টফোনটি ভারতের বাজারে 4GB র‍্যাম+64GB স্টোরেজ ভেরিয়েন্টে রয়েছে, যার দাম ১২,৪৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ১৮,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে এসেছে  Olive Green এবং Ice Blue। বর্তমানে এই ফোন Amazon, Flipkart এবং OPPO স্টোরে পাওয়া যাচ্ছে।

Oppo A6x 5G ফোনের স্পেসিপিকেশন

Oppo A6x 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz Ultra Bright রিফ্রেশ রেট, 1125 nits ব্রাইটনেস  এবং (720x1570 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়া দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Mediatek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 নির্ভর ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে।


ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামের যোগ করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ধুলোপ্রবেশ এবং হালকা পানির ফোঁটা থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি এই ফোনে 48 মাসের Fluency Protection সুবিধা পাওয়া যাবে।

নতুন এই ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং 5W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, এই ফোনে একবার সম্পূর্ণ চার্জ করলে সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি ColorOS 15 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটির সবচেয়ে চমৎকার ফিচার হলো AI GameBoost 2.0 Assistant, যার মাধ্যমে চিপের প্রসেসিং শক্তিকে নির্দিষ্টভাবে ভাগ করে এবং গরম পরিবেশেও দীর্ঘ ও ভারী গেমিং-এর সময় ব্যবহারকারীকে মসৃণ অভিজ্ঞতা দেয়। চীনের বাজারে ফোনটি 4GB র‍্যাম+64GB স্টোরেজ ভেরিয়েন্টে রয়েছে। 

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions