Login Now

Login with email

Forgot Password

OnePlus Nord 6 স্মার্টফোন আগামী ৭ এপ্রিল ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 9000mAh বিশাল ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Mar 29,2026 04:37 PM
153

OnePlus Nord 6 স্মার্টফোন আগামী ৭ এপ্রিল ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 9000mAh বিশাল ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট

আগামী ৭ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে OnePlus Nord 6 স্মার্টফোন। ইতিমধ্যে ফোনটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে, এই ফোনে 9000mAh বিশাল ব্যাটারি দেওয়া হবে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা প্রদান করবে।

OnePlus Nord 6 স্মার্টফোনে ব্যবহার করা হবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত OLED ডিসপ্লে। এই উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার সময় কোনো ল্যাগ বা ঝাঁকুনি অনুভূত হবে না, ফলে দৈনন্দিন ব্যবহারে এটি আরও আরামদায়ক ও প্রিমিয়াম ফিল দেবে। 

হাইলাইটস

  • OnePlus Nord 6 ফোনে 9000mAh বিশাল ব্যাটারি দেওয়া হবে।
  • সাথে থাকবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত OLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে Snapdragon 8s Gen 4 প্রসেসর।

OnePlus Nord 6 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus Nord 6 (8GB+256GB)৪৫,০০০ টাকা

ধারণা করা হচ্ছে, শক্তিশালী ফিচার নিয়ে OnePlus Nord 6 স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে। বাংলাদেশে এই ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৪৫,০০০ টাকা হতে পারে। ফোনটি Green Silver/Gray এবং Black কালারে বাজারে আসতে পারে।

OnePlus Nord 6 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি দাবি করেছে, OnePlus Nord 6 স্মার্টফোনে 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8s Gen 4 ফ্লাগশিপ-লেভেলের প্রসেসর দেওয়া হবে। পাশাপাশি ফোনটিতে যুক্ত করা হবে ONEPLUS+AI ফিচার, যা ফোনকে দ্রুত ও স্মার্টভাবে কাজ করতে সাহায্য করবে।


OnePlus Nord 6 ব্যবহার করা হবে 165Hz রিফ্রেশ রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সমর্থিত OLED ডিসপ্লে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে থাকবে 9000mAh বিশাল ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং দেওয়া হবে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির রেয়ারে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত f/1.88 অ্যাপারচারের 50MP প্রাইমারি ক্যামেরা এবং 20x ডিজিটাল জুম সাপোর্টেড 2MP মনোক্রোম ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions