Login Now

Login with email

Forgot Password

Motorola Moto G57 Power 5G স্মার্টফোন 24 নভেম্বর ভারতে লঞ্চ হয়েছে:সাথে রয়েছে 7000mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর

MobileMaya Team
Publish On: Nov 30,2025 03:59 AM
153

Motorola Moto G57 Power 5G স্মার্টফোন 24 নভেম্বর ভারতে লঞ্চ হয়েছে:সাথে রয়েছে 7000mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর

মটোরোলার আসন্ন মডেল Motorola Moto G57 Power 5G স্মার্টফোন গত 24 নভেম্বর 2025 তারিখে, ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী ফোনটিতে রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা যাচ্ছে, এটি খুব দ্রুত বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে।

Motorola তাদের Moto G57 Power 5G ফোনে Snapdragon 6s Gen 4 প্রসেসর ব্যবহার করেছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।   

হাইলাইটস

  • Moto G57 Power 5G ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি। 
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে
  • ফোনটিতে Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 

Moto G57 Power 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Motorola Moto G57 Power 5G (8GB +256GB)১২,৯৯৯ রূপি২৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Moto G57 Power 5G ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে এসেছে। ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ রূপি। বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি PANTONE Fluidity, PANTONE Pink Lemonade এবং PANTONE Corsair কালারে পাওয়া যাবে।

Moto G57 Power 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন Moto G57 Power 5G স্মার্টফোনে রয়েছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1080x2400 পিক্সেল)রেজোলিউশন এবং 1050 nits নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত।

 ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 16। 

দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে Moto G57 Power 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 30W ফাস্ট চার্জিং। ফোনটিতে IP64 রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি 8GB র‍্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions