Login Now

Login with email

Forgot Password

কয়েক কোটি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী এখন ঝুঁকিতে রয়েছে

MobileMaya Team
Publish On: Nov 19,2025 02:46 PM
153

কয়েক কোটি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী এখন ঝুঁকিতে রয়েছে

সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৩ থেকে ১৬ সংস্করণের ডিভাইসে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।

যার মাধ্যমে হ্যাকাররা আপনার ফোন বা ট্যাবের নিয়ন্ত্রণ নিতে, ব্যক্তিগত তথ্য চুরি করতে বা ডিভাইসে যেকোনো সময় ক্ষতিকর পরিবর্তন আনতে পারে। তাই বিশেষজ্ঞরা এটিকে উচ্চ ঝুঁকির সমস্যা হিসেবে সতর্ক করেছে।

বর্তমানে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইস এই ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যার মধ্যে রয়েছে স্যামসাং, ওয়ানপ্লাস, রিয়েলমি, রেডমি, শাওমি, অপো, ভিভো এবং মটোরোলার মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো।

এই নিরাপত্তা সমস্যা মূলত কোয়ালকম, মিডিয়াটেক, এনভিডিয়া, ব্রডকম এবং ইউনিসোকের তৈরি চিপসেটগুলোর সঙ্গে সম্পর্কিত রয়েছে। ফলে স্মার্টফোন ছারাও অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং স্মার্ট হোম ডিভাইসও এই সমস্যার মধ্যে পরেছে।

অ্যানড্রয়েড ডিভাইস নিরাপদ রাখতে করণীয় 

নিরাপত্তার জন্য আপনার ডিভাইসটি সর্বদা আপডেট রাখা জরুরি। এজন্য প্রথমে ফোনের Settings মেনুতে যান এবং About phone অংশে গিয়ে বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণ যাচাই করুন। আবার চাইলে সরাসরি সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে দেখতে পারেন নতুন কোনো আপডেট আছে কি না। 

যদি পাওয়া যায় তাহলে সেটা Download ও Install করবেন। এটি সম্পূর্ণ হওয়ার পর ফোনটি একবার Restart করতে হবে, যাতে সব পরিবর্তন ঠিকভাবে কার্যকর হয়। কারণ ডিভাইসটি সমসময় আপডেট রাখলে ফোন আরও সুরক্ষিত ও স্থিতিশীলভাবে কাজ করে। তবে ফোনকে আরো নিরাপদে রাখার জন্য অজানা কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা যাবেনা।  

অ্যানড্রয়েড ডিভাইস নিয়মিত আপডেট না রাখলে হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে ডিভাইস নষ্ট করা, তথ্য চুরি করা বা ব্যবহারকারীর কার্যকলাপ নজরদারি করতে পারে। তাই এটিকে নিরাপদে রাখতে হলে প্রয়োজনীয় আপডেট এবং ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।  

সোর্স : সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions