Login Now

Login with email

Forgot Password

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

MobileMaya Team
Publish On: Apr 02,2026 04:57 PM
153

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১–এর নতুন প্রিভিউ আপডেট স্থগিত করল

হঠাৎ করেই মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর একটি নতুন প্রিভিউ আপডেট সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এতে ইনস্টলেশন সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। ‘কেবি ৫০৭৯৩৯১’ নামের এই নন-সিকিউরিটি আপডেটটি ইনস্টল করার সময় কিছু ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

গত বৃহস্পতিবার উইন্ডোজ ১১–এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণের জন্য একটি অপশনাল কিউমুলেটিভ আপডেট চালু করা হয়েছে, যেখানে স্মার্ট অ্যাপ কন্ট্রোল, ডিসপ্লে সংক্রান্ত উন্নয়নসহ মোট ২৯টি পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।

মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১১–এর প্রিভিউ আপডেটটি ইনস্টল করার সময় অনেক ব্যবহারকারী একটি বার্তা দেখছিলেন। বার্তায় বলা ছিল, আপডেটের কিছু ফাইল অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ। একই সঙ্গে ‘0x80073712’ ত্রুটি কোডও প্রদর্শিত হচ্ছিল, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল। এই পরিস্থিতিতে আপডেটটির রোলআউট আপাতত বন্ধ করা হয়েছে।

সমস্যাটির সমাধান কবে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ১৪ এপ্রিলের মাসিক ‘প্যাচ টিউসডে’ আপডেট প্রকাশের আগে এ ত্রুটির সমাধান দেওয়া হতে পারে। এতে নতুন ফিচার ও সংশোধনগুলো চূড়ান্তভাবে প্রকাশের আগে ব্যবহারকারীরা সেগুলো পরীক্ষা করতে পারবেন।

গত মার্চ ২০২৬-এর আপডেটের জন্য সৃষ্ট আরেকটি বড় সমস্যার সমাধানে মাইক্রোসফট জরুরি আপডেট প্রকাশ করেছিল। সেই সমস্যার কারণে ব্যবহারকারীরা টিমস, এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, ওয়ানড্রাইভসহ একাধিক সেবায় মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে পারছিলেন না।

সোর্স: মাইক্রোসফট

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions