Login Now

Login with email

Forgot Password

গুগল ট্রান্সলেট অ্যাপে বাংলা ভাষা থেকে অন্য ভাষা শেখার সুবিধা যুক্ত করেছে গুগল

MobileMaya Team
Publish On: Feb 22,2026 09:15 PM
153

গুগল ট্রান্সলেট অ্যাপে বাংলা ভাষা থেকে অন্য ভাষা শেখার সুবিধা যুক্ত করেছে গুগল

বাংলাদেশের মানুষ অন্য দেশের মানুষের সঙ্গে কথা বলতে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় ভাষার। এই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গুগল ট্রান্সলেট। আগে আমরা এটিকে কেবল এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করতাম, কিন্তু ২০২৬ সালে এটি এখন একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে গুগল ট্রান্সলেট অ্যাপে প্রথমবারের মতো বাংলা ভাষা থেকে অন্য ভাষা শেখার সুবিধা যুক্ত করেছে গুগল।

ব্যবহারকারীরা এখন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস ফিচারের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী সহজে ভাষা শিখতে পারবে। অর্থাৎ আপনি যদি বিদেশে ভ্রমণের জন্য জরুরি দেশ ভিত্তিক শব্দ শিখতে চান বা যেকোনো কাজের জন্য অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে চান, তাহলে গুগল ট্রান্সলেট অ্যাপ আপনার উদ্দেশ্য বা লক্ষ্য অনুযায়ী আলাদা প্র্যাকটিস সেশন তৈরি করে দেবে। এর জন্য অতিরিক্ত কোনো চেষ্টা করার প্রয়োজন হবে না। শুধু গুগল ট্রান্সলেট অ্যাপে থাকা ‘প্র্যাকটিস’ অপশনে ট্যাপ করলেই ভাষা শেখা শুরু করা যাবে।

এখানে প্রধানত শোনা এবং কথোপকথনের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই ব্যবহার করে একটি কল্পিত পরিস্থিতি তৈরি করবে, যেখানে শব্দ শুনে অর্থ বোঝার অনুশীলন করা যাবে। কথা বলতে গিয়ে আটকে গেলে অ্যাপ হিন্ট বা সংকেত দিয়ে সাহায্য করবে।

শিক্ষক এবং ভাষা বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি এই পাঠগুলো নিয়মিত আপনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং ফলাফল জানিয়ে দেবে। ফলে শিক্ষক ছাড়াই আপনি ইংরেজি, স্প্যানিশ বা ফরাসি ভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করতে পারবেন।

যারা ভাষা শেখার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন, তাদের জন্য গুগল ট্রান্সলেটের নতুন এই সুবিধা খুবই কার্যকার হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পাইজার অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিভাগের প্রধান ফাতিমা আলম।

গুগল ট্রান্সলেট অ্যাপের ‘লাইভ ট্রান্সলেট’ সুবিধা ব্যবহার করে দুইজন ভিন্ন ভাষার মানুষ একে অপরের সঙ্গে সহজে কথা বলতে পারবে। আপনি বাংলায় কথা বললে অ্যাপটি তা স্বয়ংক্রিয়ভাবে আপনার সঙ্গীর ভাষায় শুনিয়ে দেবে এবং পর্দায় অনুবাদ দেখাবে। একইভাবে, সঙ্গী যখন তাঁর ভাষায় উত্তর দেবেন, গুগল তা মুহূর্তেই বাংলায় অনুবাদ করে দেখাবে।

শুধু তাই নয়, লাইভ ট্রান্সলেট মানুষের কথার মধ্যে বিরতি, আঞ্চলিক উচ্চারণ ও কণ্ঠস্বরের ওঠানামাও চিনতে পারে। এর ফলে বারবার কোনো বোতাম চাপার প্রয়োজন ছাড়াই স্বাভাবিকভাবে আলাপ বা কথোপকথনের চালানো যায়। বর্তমানে এই সুবিধা বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, কোরিয়ানসহ ৭০টির বেশি ভাষায় ব্যবহার করা যায়।

সোর্স: গুগল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions