Login Now

Login with email

Forgot Password

প্রথমবারের মতো হুয়াওয়ের মেট ৮০ সিরিজে আসছে ২০ জিবি র‍্যাম

MobileMaya Team
Publish On: Nov 17,2025 01:15 PM
153

প্রথমবারের মতো হুয়াওয়ের মেট ৮০ সিরিজে আসছে ২০ জিবি র‍্যাম

হুয়াওয়ে তাদের ফ্ল্যাশশিপ মডেলের মেট ৮০ সিরিজে কাস্টমাইজড ২০GB র‌্যাম ব্যবহার করা হতে পারে। যদি এটি বাস্তবায়নে রূপ নেয় হয়, তাহলে এটাই হবে বিশ্বের প্রথম বড় মেমোরি ব্যবহৃত ফোন।

সম্প্রতি ফাঁস হওয়া একটি তথ্য থেকে জানা গেছে, Huawei Mate X8 বিশ্বের প্রথম 20GB র‌্যাম সহ ফোল্ডেবল স্মার্টফোন, কিন্তু এরইমধ্যে জনপ্রিয় টিপস্টার এই তথ্যকে আরও জোরদার করেছে।

চীনে নির্মিত Huawei–এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, সম্ভবত Mate 80 সিরিজে, প্রথমবারের মতো 20GB র‌্যাম নিয়ে আসবে বলে জানিয়েছে ডিজিটালচ্যাটস্টেশন। অর্থাৎ, Huawei এবার তাদের ফ্ল্যাগশিপে আরও শক্তিশালী পারফরম্যান্সের জন্য বড় ধরনের হার্ডওয়্যার উন্নতি করতে যাচ্ছে।

এছাড়াও, নতুন মডেলে  24GB র‌্যাম সহ একটি অ-পাবলিক সংস্করণ থাকবে, যা হয়তো এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য বা সীমিত সংখ্যক বাজারে উপলব্ধ হতে পারে। পাশাপাশি সিরিজটিতে ২ ন্যানোমিটার ও ৩ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ফ্ল্যাগশিপ Kirin 9030 5G চিপসেট যুক্ত করতে পারে। এই ফিচারগুলো স্মার্টফোনের পারফরম্যান্স আরও দ্রুত এবং কার্যকর করবে।

বর্তমান সময়ে চিপ তৈরির ক্ষেত্রে হুয়াওয়ে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিকে রাখার জন্য কোম্পানি একটি স্ব-উন্নত ওএস - হারমনিওএস নেক্সট চালু করেছে। হুয়াওয়ের বিশ্বাস, এই সফ্টওয়্যার ক্ষমতাগুলির জন্য তাদের ফোনগুলো কাঙ্ক্ষিত চিপ স্তরে পৌঁছাতে পারবে।

ইতিমধ্যে হুয়াওয়ে চিপ যন্ত্রাংশ ছাড়াও হার্ডওয়্যার তৈরির জন্য সমর্থন খুঁজছে, ফলে স্মার্টফোনগুলোর কার্যকারিতা আরো বাড়িয়ে দিতে পারে। তাই বলাই যায় র‍্যাম সম্প্রসারণ এটি  হুয়াওয়ের উন্নত একটি দিক। এখন দেখার বিষয় হল মেট ৮০ ফ্ল্যাগশিপের জন্য সর্বশেষ র‍্যাম পরিবর্তনের পর হুয়াওয়ের পক্ষে জিনিসগুলি কতটা কাজ করতে পারে।

সোর্স: হুয়াওয়ে

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions