Login Now

Login with email

Forgot Password

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট আনছে ডরসি, ইন্টারনেট ছাড়াই চলবে নতুন মেসেজিং অ্যাপ

MobileMaya Team
Publish On: Nov 12,2025 09:18 PM
153

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট আনছে ডরসি, ইন্টারনেট ছাড়াই চলবে নতুন মেসেজিং অ্যাপ

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি এবার হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন মেসেজিং অ্যাপ বিটচ্যাট তৈরি করেছে। বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ডরছি। ইতিমধ্যে অ্যাপটির হোয়াইট পেপার গিটহাবে প্রকাশ করা হয়েছে। গ্রাহকরা চাইলে টেস্টফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করতে পারবেন

অ্যাপটি সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত এবং পিয়ার-টু-পিয়ার যোগাযোগমাধ্যম, ফলে এটি  ব্লুটুথ মেশ নেটওয়ার্কের সাহায্যে কাজ করে এবং আশেপাশে থাকা স্মার্টফোনগুলোর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই দূরবর্তী ব্যবহারকারীদের কাছে মেসেজ পৌঁছে যায়।

বিটচ্যাট কেন ব্যবহার করবেন

বিটচ্যাট-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্রিজ ডিভাইস, যার মাধ্যমে একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে পুরো নেটওয়ার্ককে বিস্তৃত কপ্রা যায়। বিটচ্যাটের নতুন বার্তাগুলো শুধুমাত্র ব্যবহারকারীর ডিভাইসেই সংরক্ষিত থাকবে, পরবর্তীতে সেটি ডিফল্ট হয়ে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবেএবং কোনো কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হবে না। 

যদিও বিটচ্যাট এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর ধারণা ও প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী এবং সম্ভাবনাময়। ইন্টারনেটবিহীন, এনক্রিপ্টেড এবং ডিভাইস-নির্ভর মেসেজিং সিস্টেম হিসেবে এটি ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক যোগাযোগমাধ্যম হিসেবে বিকশিত হবে বলে জানা গেছে।

গোপনীয়তা ও সেন্সরশিপ-বিরোধী দর্শন

ডরসির দীর্ঘদিনের একটি দর্শন নতুন এই বিটচ্যাট অ্যাপটি তৈরির পেছনে উৎস হিসেবে কাজ করেছে। এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সেন্সরশিপ-বিরোধী অবস্থান। অ্যাপটির মাধ্যমে ডরসি এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাচ্ছেন, যেখানে ব্যবহারকারীর সম্পূর্ণ তথ্য নিজের নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো কেন্দ্রীয় সংস্থা সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। 

সোর্স: ডরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions