Login Now

Login with email

Forgot Password

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর

MobileMaya Team
Publish On: Nov 17,2025 06:20 PM
153

অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর

আগামী ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের সকল ধরনের অবৈধ ও অনিবন্ধিত স্মার্টফোন থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী আগে থেকেই অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করে আসছেন, তাদের জন্য বড় একটি সু- খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তারা জানিয়েছে, ইতিমধ্যেই দেশের যেসব ফোনে নেটওয়ার্কে চলছে, সেগুলো নিজে থেকেই নিবন্ধিত হয়ে যাবে। তাই ব্যবহারকারীদের আলাদা করে কোনো পদক্ষেপ নিতে হবে না। এছাড়াও, আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হবে বলে জানা গেছে এনইআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বার্তায় 

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করার নিয়ম

১. প্রথমে আপনার ফোনের IMEI নম্বর দেখতে *#06# ডায়াল করুন।

২. এরপর মেসেজে গিয়ে টাইপ করুন: KYD (স্পেস) আপনার ১৫ ডিজিটের IMEI নম্বর।

৩. মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।

৪. কিছুক্ষণ পর ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ কিনা।

NEIR সম্পর্কিত তথ্য সেবা

আপনি যদি NEIR সম্পর্কে কোনো তথ্য জানতে যান তাহলে বিটিআরসির হেল্পডেস্ক ১০০ নম্বরে কল করতে পারেন। এছাড়া,  যেকোনো অপারেটরের মোবাইল থেকে *16161# ডায়াল করেও তথ্য পাওয়া যাবে। 

আপনার ব্যবহৃত মোবাইল অপারেটরের ১২১ নম্বরে কল করে বা তাদের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। NEIR সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার সমাধান পেতে http://neir.btrc.gov.bd ভিজিট করুন।

সোর্স: বিটিআরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions