Login Now

Login with email

Forgot Password

অ্যাপল ৪ মার্চের ইভেন্টে আইফোন ১৭ই ও সাশ্রয়ী ম্যাকবুকের চমক দিতে পারে

MobileMaya Team
Publish On: Feb 28,2026 10:01 PM
153

অ্যাপল ৪ মার্চের ইভেন্টে আইফোন ১৭ই ও সাশ্রয়ী ম্যাকবুকের চমক দিতে পারে

বর্তমান সময়ে প্রযুক্তির দুনিয়ায় এগিয়ে থাকতে হলে প্রতিনিয়ত নতুন কিছু তৈরি করতে হয়। সেই ধারাবাহিকতায় অ্যাপল নিয়ে আসছে ভক্তদের জন্য বড় সুখবর। আগামী ৪ মার্চ, ২০২৬ তারিখে বছরের প্রথম বড় ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ইভেন্টে একসঙ্গে অন্তত পাঁচটি নতুন পণ্য উন্মোচন করা হতে পারে, যা ইতোমধ্যেই প্রযুক্তি প্রেমীদের মনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৪ মার্চ অ্যাপল এক্সপেরিয়েন্স নামে একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছে অ্যাপল। যেখানে মিডিয়া প্রতিনিধিরা সরাসরি নতুন পণ্যগুলো ব্যবহারের সুযোগ পাবেন। নিউ ইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ের মতো শহরগুলোতেও এই বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে।

  • অ্যাপল এবার তাদের সাশ্রয়ী এবং শক্তিশালী ডিভাইসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কী কী পণ্য থাকতে নতুন চমকে দেখুন: 
  • আইফোন ১৭ই (iPhone 17e): আইফোনের এই সাশ্রয়ী মডেলটি নতুন ডিজাইনে আসার সম্ভাবনা রয়েছে।
  • সাশ্রয়ী ম্যাকবুক (Budget MacBook): প্রথমবারের মতো একটি বাজেট-ফ্রেন্ডলি ম্যাকবুক লঞ্চ করতে পারে অ্যাপল।
  • এ১৮ প্রসেসরসহ আইপ্যাড: এন্ট্রি-লেভেল আইপ্যাডে যুক্ত হবে শক্তিশালী এ১৮ প্রসেসর।
  • এম৪ চিপসহ আইপ্যাড এয়ার: নতুন এম৪ (M4) চিপের শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসবে আইপ্যাড এয়ার।
  • আপগ্রেডেড ম্যাকবুক প্রো ও এয়ার: ম্যাকবুক সিরিজের আরও উন্নত মডেল বাজারে আসতে পারে।

অ্যাপল সাধারণত নতুন পণ্য লঞ্চের আগে পুরোনো মডেল গুলোর স্টক কমিয়ে দেয়। বর্তমানে আইফোন ১৬ই এবং আইপ্যাড এয়ারের স্টক কম থাকার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে, যে ৪ মার্চের ইভেন্টে এগুলোর নতুন সংস্করণ বাজারে আসতে পারে। এছাড়া ২০২৬ সালের প্রথমার্ধে নতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ ও স্টুডিও ডিসপ্লে বাজারে আসার সম্ভাবনা অনেক বেশি।

সোর্স: ঢাকা মেইল


MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions