Login Now

Login with email

Forgot Password

আইফোনে স্যাটেলাইট সেবার উন্নতি করছে অ্যাপল, ইন্টারনেট ছাড়াই চলবে ম্যাপস ও মেসেজ

MobileMaya Team
Publish On: Nov 23,2025 04:16 PM
153

আইফোনে স্যাটেলাইট সেবার উন্নতি করছে অ্যাপল, ইন্টারনেট ছাড়াই চলবে ম্যাপস ও মেসেজ

অ্যাপল আইফোনে স্যাটেলাইটনির্ভর যোগাযোগ সুবিধা আরও উন্নত করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি এখন জরুরি বার্তা পাঠানোর সীমিত সুবিধার বাইরে গিয়ে, সাধারণ ব্যবহারের বিভিন্ন কাজে স্যাটেলাইট প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান অ্যাপলের এই পরিকল্পনার তথ্যটি জানিয়েছে। 

মার্ক গুরম্যানের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপল স্যাটেলাইট সংযোগের মাধ্যমে অ্যাপল ম্যাপস ব্যবহার করা এবং মেসেজেস অ্যাপ থেকে ছবি পাঠানোর মতো সুবিধা চালু করছে। এসব সুবিধার নেওয়ার জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো খরচ করতে হবে না। 

তবে এর থেকে আরো বেশি সুবিধা ব্যবহার করতে চাইলে অতিরিক্ত খরচ প্রযোজ্য হতে পারে। বর্তমানে আইওএস-এর স্যাটেলাইটভিত্তিক ফিচারগুলো রয়েছে, যা গ্লোবালস্টারের নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ইতিমধ্যে অ্যাপল নেটওয়ার্কের অবকাঠামো আধুনিকীকরণে আর্থিক সহায়তাও প্রদান করেছে নতুন ফিচারগুলো সমর্থন করার জন্য। 

স্যাটেলাইটনির্ভর সুবিধা বাড়ানো অ্যাপলের ভবিষ্যৎ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করছে বিশ্লেষকরা। কারণ এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও প্রয়োজনীয় কাজ করতে পারবেন, যা দূরবর্তী অঞ্চলেও আইফোনের ব্যবহারযোগ্যতা আরো বেশি বাড়াবে।

অ্যাপল ২০২৬ সালে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন ভার্চুয়াল সহকারী সিরি উন্মোচনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্ক গুরম্যান। তার দাবি, এই সিরি গুগলের কাস্টমাইজ করা জেমিনি মডেলের মাধ্যমে পরিচালিত হবে।

সোর্স: মার্ক গুরম্যান

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions