Login Now

Login with email

Forgot Password

সফটওয়্যার চালুর প্রতিবাদে আমদানি বন্ধ তামাবিলে!

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:18 AM
153

সফটওয়্যার চালুর প্রতিবাদে আমদানি বন্ধ তামাবিলে!

গত ৭ জানুয়ারি থেকে সিলেটের তামাবিল স্থলবন্দরে স্থাপন করা হয় সফটওয়্যার ব্যবস্থা। ভারত থেকে আসা পণ্যবাহী যানবাহনের নিবন্ধনের সুবিধার্থে চালু করা হয় ব্যবস্থা।। তবে এ পদ্ধতির ব্যবহারে সময়ক্ষেপনের অভিযোগে চার দিন যাবত পণ্য আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বার্তা সংস্থা ইউএনবি'র এক খবরে এ তথ্য জানানো হ‌য়।

অটো এসএমএস সফটওয়্যার চালু করায় প্রতিটি পণ্যবাহী গাড়ির বন্দরে এসে নতুন করে দিতে হচ্ছে পুরো আমদানির তথ্য। এই সকল তথ্য ক্ষুদে বার্তায় চলে যায় আমদানিকারকের কাছে। এর ফলে একটি গাড়ি পার হতে সময় লাগছে ৮ থেকে ১০ মিনিট। তাই প্রতিদিন যেখানে ৮০০-৮৫০ টি গাড়ি পার হতো এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ১০০-১৩০ টিতে। ব্যবসায়ীরা জানান, এতে করে একদিকে তারা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন আবার এতে সরকারও যথেষ্ট পরিমান রাজস্ব হারাবে।

তামাবিল পাথর, কয়লা ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সহসভাপতি আলী জালাল উদ্দিন বলেন, ভারতের বন্দরে ম্যানুয়াল পদ্ধতিতে মাপজোখ করা হচ্ছে। তাই সমন্বয়ের মাধ্যমে এসএমএস সফটওয়্যার পদ্ধতি স্থাপন না করায় ব্যবসায়ীরা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরদিকে তামাবিল স্থলবন্দরের উপপরিচালক(প্রশাসন) মোহম্মদ মাহফুজুল ইসলাম জানান,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ পদ্ধতি চালু করা হয়েছে।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions