Login Now

Login with email

Forgot Password

মোবাইল ফোন উৎপাদনে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ

MobileMaya Team
Publish On: Feb 25,2025 02:24 AM
153

মোবাইল ফোন উৎপাদনে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ

ভোগ্য পণ্যের পাশাপাশি এবারে পোল্ট্রি ব্যবসা এবং মোবাইল ফোন উৎপাদনে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ- আরএফএল। এছাড়াও গার্মেন্টস, জুতো, গ্লাসওয়্যার সহ বিভিন্ন খাতে নিজেদের অবস্থান তৈরি করতে আরও প্রায় ১৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় এ শিল্পগ্রুপ। ফলে নতুন করে বিশ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্মার্ট ও ফিচার ফোনের পাশাপাশি হেডফোন, ব্যাটারি, চার্জারসহ বিভিন্ন ধরণের মোবাইল এক্সেসরিজ উৎপাদন করবে আরএফএল গ্রুপ। আগামী মার্চেই নিজস্ব কারখানায় উৎপাদিত প্রোটন ব্র্যান্ডের এসব ফোন ক্রেতাদের হাতে তুলে দেয়ার জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। এছাড়া ও বিভিন্ন ধরণের ভোগ্যপণ্য উৎপাদনের লক্ষ্যে গাজিপুর মুক্তারপুরে কালিগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেড নামে ১৮০ বিঘা জমিতে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। এ কারখানায় উৎপাদিত পণ্য বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে বলে জানা গেছে।

প্রাণ আরএফএল গ্রুপের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী দিনের ব্যবসায়ের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রাণ গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি আরও জানান, কর্মসংস্থান তৈরির লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়িতে গার্মেন্টস কারখানা করেছে প্রাণ গ্রুপ যার উদ্বোধন করা হবে আগামী ফেব্রুয়ারিতেই। এখানে প্রাথমিক ভাবে গ্রামীণ নারী সহ ২৫০০ লোক কাজের সুযোগ পাবেন।

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions