Login Now

Login with email

Forgot Password

বাংলাদেশে ডিজিটাল ক্ষুদ্র ঋণ চালু করল বিকাশ

MobileMaya Team
Publish On: Feb 25,2025 06:35 AM
153

বাংলাদেশে ডিজিটাল ক্ষুদ্র ঋণ চালু করল বিকাশ

এখন থেকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকরা অ্যাপ ব্যবহার করে ডিজিটাল উপায়ে নিতে পারবেন ক্ষুদ্র ঋণ। এ পদ্ধতিতে তাৎক্ষণিক ভাবেই জামানতবিহীন ঋণ দেবে দ্যা সিটি ব্যাংক। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ডিজিটাল ঋন সেবা কার্যক্রম উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তায় সিটি ব্যাংক ও বিকাশের এই যুগান্তকারী উদ্যোগ দরিদ্র মানুষের ঋণ প্রাপ্তিকে সহজ করবে।

এই ঋণের আওতায় ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ৫০০- ২০,০০০ টাকা পর্যন্ত জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পাবেন। গ্রাহকের বিকাশের লেনদেন ও ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে ঋণ পাওয়ার উপযুক্ততা ও পরিমান নির্ধারিত হবে। বার্ষিক ৯% ইন্টারেস্টে ৩ টি মাসিক ইন্সটল্মেন্টে বিকাশ অ্যাপ থেকে ঋণ পরিশোধ করতে পারবেন ঋণগ্রহীতারা। প্রযুক্তি সহায়তায় সিটি ব্যাংকের ন্যানো লোনের ক্ষেত্রে দৈনিক হারে ইন্টারেস্ট নির্ধারিত হবে। এতে করে মেয়াদ পূর্তির পূর্বেও ঋণ পরিশোধ করা যাবে এবং কোন বাড়তি সুদ বহন করতে হবে না। এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সিটি ব্যাংক ঋণ গ্রহীতাদের কাছ থেকে কোন প্রসেসিং ফি গ্রহণ করবে না।

সিটি ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন এর মতো উদ্ভাবনী সেবা আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে বিকাশের কৌশলগত অংশীদার অ্যান্ট গ্রুপ। লোন নেয়ার জন্য উপযোগী গ্রাহককে বিকাশ অ্যাপের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোন আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাংক্ষিত ঋণের পরিমান লিখে শর্তাবলীতে সম্মতি দিতে হবে। এরপর বিকাশ পিন দিলে সাথে সাথেই ঋনের টাকা পেয়ে যাবেন গ্রাহক। ঋণ নেয়ার জন্য কোন জামানতের প্রয়োজন হবে না বিধায় ক্ষুদ্র ঋণ ব্যবসায়ের প্রসার ঘটবে। তাৎক্ষণিক ঋণের চাহিদা মেটানোর পাশাপাশি চড়া সুদ পরিশোধের হাত থেকেও দেশের মানুষকে মুক্তি দেবে এই ডিজিটাল ক্ষুদ্র ঋণ।


Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions